somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সিফাত ও তার কবিতা
মহাপথে হাঁটছে যারা তাদেরই কেউ। এই যে ভ্রমণ, লক্ষ্যে পৌঁছানোর নয়। শুধুই ভ্রমণ। পেছনে ফেলে আসি অসংখ্য পদচিহ্ন, এবং সামনে-চিহ্নরা চলে গ্যছে অন্ধকারে।

তোমাগো উৎসবের রাইতে আমার দীর্ঘ ঘুম দরকার

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফুরায় যাইতে থাকে উৎসবের রাইতগুলা,
সাধারণত একলাই থাকি আমি এবং আমরা।
আগন্তুক কোন একটা দিনে কথা আছিলো আমাগো উৎসব থাকবো
পার্সোনাল আকাশে লাল-নীল তারাবাতি আর-
চাইর ঠোঁটের মইধ্যে তেইশটা মোমবাতি।
শেষ পর্যন্ত সুনীল বাবুর মতো কারোই কথা রাখার মতো লোক থাকেনা।

আমাগো আতশবাজি পোড়াইতে জানে, ধোয়া উড়াইতে জানে,
কোন স্পেশাল রঙ নাই তার, এমনকি নাই উৎসবের শব্দও!
এবং থাকেনা সাধারণত।

শুকনা নেশার ফুল পোড়াই আমরা, ধোঁয়া ওড়াই, আতশবাজি ফোটাই
নিউরোনের তৈরী ভার্চুয়াল আকাশে। চোখে রঙ লাগে, নকল রঙ, আসল রঙ।
বুকে চাপায় রাখা পাথরটা তবু নড়েনা। নিজেরে দুর্বল লাগে তখন।



তারা দেখি, নকল তারা, আসল তারা। অন্ধকার আকাশ
কেউ কেউ আলো নিয়া খেলা করে। অন্তরে অন্ধকার
চুপসায় যাইতে থাকি আগুন নিভ্যা যাওয়া ফানুশের মতোন।
বাতাসে উলটাপালটা উড়ি, খাবি খাই।
দোকানে রুটি-কলা খাই, সিগারেট টানি।
আমার কলম দুঃখ খায়, স্পাইরাল খাতাডা দুঃখ খায়।
আশা খাই, দুরাশা খাই, আপোষের দেওয়ালে মাথা গুইঞ্জা রাখি।

আমার ভাল্লাগেনা, উৎসব বিরক্ত লাগে। হিংসা লাগে
কইলজা জ্বলে, বুক দপ দপ করে। পালপিটিশন বাইড়া যায়।
ঘুমাইতে ইচ্ছা করে, ঘুম আসেনা।
এক দুঃখ পরিমান সময় ক্যান ঘুমান যায়না?
ক্লোনাজিপামও হাইরা যায় বারবার।
আমার ঘুমাইতে ইচ্ছা করে, ঘুম আসেনা
কানতে ইচ্ছা করে, কান্দন আসে না।

তাইলে কি আমি অসামাজিক? যদিও-
চা-রুটিওয়ালাগো মইধ্যে আমি সুখ খুঁজতে পারি। আজ সেইটাও পাইতেছিনা।
আমার ভাল্লাগেনা। ঘুমাইতে ইচ্ছা করে, এক দুঃখ পরিমান ঘুম।


সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×