
সোনালী শস্যক্ষেত্র থেকে সবুজ অরন্য ,
বিস্তৃত উপকূলে শংখচিল ডানা পার হয়ে
ক্যাকটাস মরুভূমি - সবখানে
বন্দুকের উদ্যত নল- উন্মত্ত শক্তির
সদম্ভ বিজয় ঘোষনা করে।
আগ্রাসী গিলে খায় এবেলা ওবেলা
আরমেনীয়, ইহুদী, রোহিঙ্গা , কারেন,
ফিলিস্তিনী, ইয়েজিদী, শিখ কিংবা সাঁওতাল ।
দাউ-দাউ পুড়ে চলে টলোমলো সবুজ শিশুটি,
গালে টোল মিঠে হাসি কিশোরী গোলাপ,
দেবালয়, ইতিহাস, সমর্থ স্বপ্নবান হাত।
পূর্নিমা নিভে গিয়ে - নিকষ অন্ধকারে
পরাক্রমী সমীকরন শুধু চলে ।
বিশ্বজুড়ে-
সংখ্যাগুরু লুটেপুটে নেয়
সংখ্যালঘুর কোনমতে টিকে থাকা একরত্তিটুকু।
প্রতিকার- প্রতিরোধহীন।
হায়! শক্তি ও সংখ্যার জটিল খেলায়
আমি দেখি - সময়ের পাতায় পাতায়
বিশ্বজুডে সংখ্যালঘু থেকে যায়-
কেবল মানুষ।
অখন্ড মানবিক ভালোবাসা বুকে নিয়ে
অতন্দ্র মানুষ ।
--////-------
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




