এ এমন এক কাল -যখন
মানুষ ক্রমাগত নিভে যাওয়া বারুদ,
তীব্রতম ক্রোধও আর কোন আগুন জ্বালাতে পারেনা,
গভীর কোন ক্রন্দন নেই যা প্লাবন আনতে পারে,
মানুষ ক্রমাগত প্রখরতর সুবিধাবাদি
সহনশীলতার লেবাস গায়ে চাপিয়ে
মুখ-চোখ- কান বন্ধ করে -
অনন্ত অপেক্ষায় শয়ন পেতেছে-
কখন তার নিভে যাবার পালা আসবে।
মানুষ অবশেষে জেনে গেছে -
দানব হয়ে ওঠা কিংবা
দানবের ফুয়ে নিভে যাবার অপেক্ষা ছাড়া
তার আর কিচ্ছু করার নেই।
দানব রুখে দেবার সমন্বিত আয়োজনে
আর কোন মহত্তম লড়াইয়ের শক্তি কি
মানুষের হাতছাড়া হয়ে গেছে অজ্ঞাতসারে?
আহা, মানুষ! আহা করুণ মানুষ!
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





