somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৮টি মজার তথ্য: সত্য তথ্য: Fun Facts

২৬ শে মে, ২০১১ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হ্যাঁ, একটু মজা, একটু তথ্য।

১. Google মানে কি? ১ এর পর ১০০টি ‘০’।
হ্যাঁ ভাই...
10000000000,0000000000,0000000000,0000000000,0000000000,
0000000000,0000000000,0000000000,0000000000,0000000000.
হ্যাঁ আপু, ১০০টি শূন্য!

২. আপনি কি ডানহাতি? তাহলে খাওয়ার সময় খেয়াল করুন আপনি বেশীরভাগ সময় ডান চোয়ালে খাবার চিবুচ্ছেন কিনা। বাঁহাতি হলে বাম চোয়ালে।

৩. টাইটানিক হচ্ছে ১ম জাহাজ যারা SOS সিগন্যাল ব্যবহার করেছিল।

৪. টাইটানিক জাহাজ তৈরীতে খরচ হয়েছিল ৭ মিলিয়ন ডলার। আর টাইটানিক সিনেমা তৈরীতে খরচ হয়েছে ২০০ মিলিয়ন ডলার।

৫. পেঁয়াজ ছোলার সময় চুয়িংগাম চিবুলে চোখে পানি আসে না। বিশ্বাস হলো না? মুখে চুয়িংগাম নিয়ে চোখ বড় বড় করে পেঁয়াজ ছিলতে শুরু করেন।

৬. একটু ডাক্তারি। ছোটতে ডাক্তারের কাছে গেলেই ডাক্তার জিব দেখতে চাইতেন। আসলে জিব যদি পিংক রং এর হয়, তাহলে তা জীবাণূমুক্ত। সাদা হলে বুঝতে হবে ব্যাকটেরিয়ার আস্তরণ আছে। আয়নায় এখনই দেখুন।

৭. আরেকটু ডাক্তারি। আপনার বাম ফুসফুস ডানের চেয়ে ছোট কারণ সে হার্ট এর জন্য জায়গা করে দিয়েছে। এত ভালবাসাবাসি!

৮. আবারও ডাক্তারি? কানে সামুদ্রিক শংখ চেপে ধরলে যে গর্জন শুনতে পাই, তা আসলে কানের দেয়ালের শিরা-উপশিরায় রক্তের ছুটে চলা স্রোতের শব্দের বর্ধিত রূপ। হার্টের আওয়াজ ওভাবে শুনতে পেলে কি হতো?

৯. বাদুড় কি আর দেখতে পান? বাদুড়েরা কোন গুহা থেকে বের হওয়ার সময় সবসময় বাম দিকে ঘুরে যায়। ওরা বাঁমাথি নাকি?

১০. আপনি কি পুরুষ মানুষ? দেখুন তো আপনার শার্টের বোতামটা ডানদিকে কিনা? আপনি মহিলা হলে দেখুন তো বোতামটা বামদিকে কিনা? এমনটা কেন হয়? জানি না। দর্জিরা জানতে পারে।

১১. মধু হজম করা সহজ কারণ মৌমাছি তো খাবারটা একবার হজম করে আপনার জন্য রেখেছে। তাই বলে মধু খাওয়া বন্ধ করবেন না।

১২. আংগুল মটকালে যে আওয়াজ শুনতে পান সেটি হলো নাইট্রোজেন গ্যাস এর বুদবুদ ফাটার শব্দ। হাড্ডুর ফাঁকে নাইট্রোজেন গ্যাস গেল কিভাবে?

১৩. বড় কাঙ্গারুরা একবারের লাফে ৩০ ফুট পার হয়। আপনি কি লংজাম্প চ্যাম্পিয়ন ছিলেন? একবার ট্রাই করে দেখেন।

১৪. আনন্দদায়ক কিছু দেখলে আমাদের চোখের পিউপিল ৪৫% বেশী বড় হয়ে পড়ে। মাঝে মাঝে এমন কিছু দেখুন। বেশী দেখলে পিউপিল আবার স্বাভাবিকতা হারিয়ে ফেলতে পারে। তাই নাকি?

১৫. বেশীরভাগ ফুটবল খেলোয়াড় একবারের খেলায় ৭ মাইল দৌড়ায়। বাস্কেটবল খেলোয়াড়রা কতটুকু দৌড়ায়? জানা আছে কি?

১৬. চোখের কর্ণিয়া: দেহের একমাত্র অংশ যে রক্ত সঞ্চালন পায় না, সে সরাসরি বাতাস থেকে অক্সিজেন নেয়। কখনো ভাবিইনি।

১৭. স্পেনে কোলগেট টুথপেস্টের বিজ্ঞাপনে কোম্পানিকে খুব ঝামেলা পোহাতে হয়। কারণ স্পেনে ‘কোলগেট’ এর অর্থ দাঁড়ায় ‘যাও গলায় ফাঁস দাও’। ওদেশে তাহলে বিজ্ঞাপনটা কিভাবে হয়? স্পেনের কেউ বলবেন কি?

১৮. এবার শেষমেষ একটুখানি ভাস্কর্যবিদ্যা। বিদেশে গিয়ে পার্কে যদি ঘোড়ায় চড়া মূর্তি দেখেন তাহলে কয়েকটা ধরনে দেখবেন। ঘোড়ার দুই পা যদি বাতাসে থাকে, তাহলে ঘোড় সওয়ার যুদ্ধে মারা গেছেন। এক পা বাতাসে থাকলে যুদ্ধে আহত হয়ে পরে মারা গেছেন। আর দুই পা যদি মাটিতে থাকে তাহলে ঘোড় সওয়ার এর স্বাভাবিক মৃত্যু হয়েছে। বিশ্বাস না হলে ইউরোপ ঘুরে আসুন।

২য় পর্বের লিংক এখানে।http://www.somewhereinblog.net/blog/selfhelp/29444055
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:২২
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×