ACR জমা দেয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা।সরকারী হাসপাতাল।একজন কর্মকর্তা বলছেন এটা কি করল।
কর্মকর্তা-২ :কেন কি হয়েছে?
কর্মকর্তা-১: একজনের সিলে স্বাক্ষর করেছেন আরেকজন।
কর্মকর্তা-২: বলেন কি?
কর্মকর্তা-১:শুধু কি তাই পুরুষ ডাক্তারের সিলে মহীলা ডাক্তার স্বাক্ষর করেছে।
কর্মকর্তা-২:এত গুরুত্বপূর্ন প্রতিবেদনে এই কাজ?অবশ্য কৌতুকে পড়েছি রোগীর পেটে ঘড়ি রেখে সিলাই করার পর আবার ঘড়ির জন্য দ্বিতীয় বার অপারেশন করার ঘটনা।সেই দৃষ্টিকোন থেকে এটি তেমন ভয়ানক নয়।
ডাক্তার:আনোয়ার সাদাত...............কে এতো দেখি সবনাম একাই নিয়ে নিয়েছে।
কর্মকর্তা-২: জি আমি।হ্যা দুই প্রেসিডেন্টের নাম একসাথে।বাবা নাম রাখার সময় সুযোগ হাত ছাড়া করে নাই।
ডাক্তার:আপনার এলাকা কোনটা?
কর্মকর্তা-২:ধামরাই ,ঢাকা।
ডাক্তার:জিয়াউল হকের এলাকা?
কর্মকর্তা-২:না তিনি তো পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন।ব্যারিষ্টার জিয়াউর রহমানরে এলাকা অবশ্য এই নামেও বাংলাদেশের একজন প্রেসিডেন্ট ছিলেন ।
ডাক্তার:আপনার ওজন কত?
কর্মকর্তা-২: ৬৮ কেজি
ডাক্তার:ডায়বেটিস আছে
কর্মকর্তা-২: না
ডাক্তার:প্রেশার আছে?
কর্মকর্তা-২:না
ডাক্তার :চশমা পড়েন?
কর্মকর্তা-২: না
ডাক্তার:ধূমপান করেন?
কর্মকর্তা-২:না
ডাক্তার:আপনি দেখি সবকিছুতেই না?
কর্মকর্তা-২:আগে একটা জিনিসই হা ছিল।ডাব।গত বছর ডাব খেয়ে অজ্ঞান হওয়ারর পর এখন সেটাও না।
সকল কর্মকর্তা হাসছেন।বেচারা ডাক্তার থ।চোখে সরষে ফুল।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



