ভালোবাসি তোমায়!!!
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি -নিজস্ব।
অবারিত সবুজের মাঠ— খোলা প্রান্তর
মুক্ত স্নিগ্ধ সমীরণ বহে নিরন্তর
সজীব আবেশ মাঝে নয়ন জুড়ায়
মুগ্ধ মনে হেরি তারই রূপ মোর অন্তরায়।
প্রিয়া, এইখানে প্রেম চাই মুক্ত হাওয়ায়
কয়েকটা গভীর নিশ্বাস
তোমার স্কন্ধে,
ফিসফিসিয়ে কথা বলা তোমার শ্রবণ অঙ্গে,
ভালোবাসি তোমায়—
সবুজের এইরূপ যতটা তার চেয়ে ঢের বেশি।
মুক্ত- সুশীতল- স্নিগ্ধ হাওয়া
—ঐ যে খোলা আকাশ
বিশাল জলরাশি মাঝে,
ফুটে থাকা মন মাতানো সহস্র সাদা শাপলা
সবুজ দূর্বাঘাসের শিখরে,
জমে থাকা মুক্তদানার মতন বারিকণা;
কিংবা চাতকের দীর্ঘ প্রতীক্ষা যতটা বারিবিন্দু কমনায়,
তার চেয়ে ঢের বেশি—
ভালোবাসি শুধু তোমায়।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রিক পুরাণে (Greek Mythology) কোনো একজন ঈশ্বর ছিল না , বরং অসংখ্য দেবদেবী ছিল। তবে জিউস (Zeus) হলেন গ্রিক পুরাণের প্রধান দেবতা , সমস্ত দেবদেবীর রাজা আকাশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০
কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন
ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু...
...বাকিটুকু পড়ুনগণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে...
...বাকিটুকু পড়ুন