মুসলমানি বিয়ে
খোরাসান এলাকায় এক ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন।তার ফলের বাগান ছিল।সেই বাগানে মোবারক নামে এক মালিক নিয়োগ করলেন।তিন বৎসর পর মালিক বাগান পরিদর্শনে গেলেন।গিয়ে মালিকে আনারের শরবত করে দিতে বললেন।মোবারক একটা গাছ থেকে আনার পেরে শরবত করে দিলেন।কিন্তু শরবত টক। মালিকের আদেশে আরেকটি গাছ থেকে আনার পেরে শরবত করে দিলেন ।এবারও শরবত টক । মালিক বিরক্ত হয়ে ৩য় আরেকটি গাছ থেকে আনার শরবত করে দিতে বললেন। এবারও টক হওয়ার পর অতিশয় রাগান্বিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কতদিন ধরে এই বাগানে কাজ কর? মোবারক বলল জনাব ৩ বৎসর। মালিক বললেন ৩ বৎসর কাজ করার পর ও তুমি জান না কোন গাছের ফল মিষ্টি আর কোনটা টক। মোবারক উত্তর দিলেন আপনি আমাকে বাগানের দেখাশুণা ও পরিচর্যার কাজ দিয়েছেন ফল খাওয়ার জন্য নয়। তাই ৩ বছরে একাট ফলও আমি খাইনি।মালিক আশ্বর্য হলেন এবং তার সততায় মুগ্ধ হয়ে তাকে বাড়ীর কাজের দায়িত্বে নিযুক্ত করলেন।
মালিক তার মেয়ের বিয়ে দিবেন। অনেক পাত্র তার মেয়ের পাণিপ্রার্থী হলেন। মালিক খুব চিন্তিত হলেন ।কার কাছে মেয়ে দিবেন। তাকে খুব চিন্তাগ্রস্ত দেখে মোবারক কারণ জিজ্ঞাসা করলেন।হেতু শুনার পর তিনি মালিককে জানালেন বিয়ের ৩ তরিকা আছে।যে কোন এক তরিকায় বিয়ে দিতে পারেন।
১)ইয়াহুদী তরিকা: এই তরিকায় যে পাত্র সবচেয়ে বেশি মালদার তার কাছে মেয়ে বিবাহ দিতে পারেন।
২)নাসারা /খৃষ্টান তরিকা:এই তরিকায় যে পাত্র সবচেয়ে সুদর্শন তার সঙ্গে মেয়ের বিয়ে দিতে পারেন।
৩)মুসলমানি তরিকা:এই তরিকায় যে পাত্র সবচেয়ে সৎ এবং ধার্মিক তার সঙ্গে মেয়ের বিয়ে দিতে পারেন।
মালিক সকল পাত্র যাচাই করলেন মুসলমানি তরিকায়। কিন্তু কাউকে মোবারকের মত যোগ্য পেলেন না।তাই তার বিবির সঙ্গে পরামর্শ করে সুন্দরী জ্ঞানী মেয়ের বিয়ে দিলেন মোবারকের সঙ্গে।তাদেরই সন্তান আব্দুল্লা ইবনে মোবারক।যাকে হাদীসের আমীরুল মোমেনিন বলা হয়।
আব্দুল্লা ইবনে মোবারক আবু হানিফা (রহঃ) এর শিষ্য এবং বিখ্যাত ইমাম আবু বোখারী (রহঃ) এর ওস্তাদ ছিলেন।তিনি এক সঙ্গে ১ লক্ষ ছাত্রকে শিক্ষা দিতেন।
(উৎস:বয়ান মাওলানা জোবয়েরের বিবাহ বয়ান-১৯/০১/২০১৩ বিকাল)
--------------------------------------------------------------------------
সত্যি ভৌতিক কিচ্ছা
দিল্লীর মাওলানা জোবায়ের দাওয়াতে তাবলীগের আমীর।তার সম্বণ্ধে এই কথা প্রচলিত আছে যে তিনি ছোট বেলায় কতিপয় লোকের কুফরী কালামের প্রয়োগের মাধ্যমে অসুস্থ হয়ে পরেন । তিনি এখনো দাঁড়িয়ে নামায পরতে পারেন না।তার বাবা হযরত এনামুল হাসান (রহ) ৩০ বছর তাবলীগের আমির ও বিশিষ্ট কামেল লোক ছিলেন । তিনি জেনে ফেলেন কারা এই দূষ্কর্ম করেছেন। জোবায়ের সাহেবকে দাওয়া দিলে তাদের মৃত্যু অবশ্যম্ভাবী।তাই তাদের জীবনের কথা ভেবে তা থেকে বিরত থাকেন।
মাওলানা জোবায়ের সাবের নামে নাকি জ্বিন ভুত কাঁপে। দিল্লীতে এক মেয়েকে জ্বীন খুব ডিস্টার্ব করা শুরু করলো। রাতের বেলা প্রায়ই তাকে জঙ্গলে ফেলে আসতে লাগলো। তার অনেক চিকিৎসা তদবীর হলো কিন্তু কোন কাজ হয় না।এক পর্যায়ে তার অভিভাবক তার ব্যাপারে তদবীরে জোবায়ের সাবের কাছে এলেন। জোবায়ের সাব কোন পড়া পানি বা তাবিজ কিছুই দিলেন না। শুধু এই টুকু বললেন আপনার মেয়ের কাছে গিয়ে বলবেন তুমি যা করছো তা ঠিক না ।
-----------------------------------------------------------------------------
২য় টির উৎসঃসুদর্শন শহিদুল হাসান ভাই যিনি কলেজ লাইফেই গিটার নিয়ে ঘুরতেন।ঢাকা মেডিকেল এ এমবিবি এস শেষ করে অষ্ট্রেলিয়া যান উচ্চতব ডিগ্রী নিতে।সেখানে তবলীগের দাওয়াতে পড়া শেষে দেশে এসে পুরোদস্তুর ধার্মিক।আমাকে অনেক স্নেহ করেন।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



