হাদীসে আছে যে,কেয়ামতের দিন মানুষের আমলনামা যখন দাড়িপাল্লায় ওজন করা হবে সে সময় সব চেয়ে ভারী জিনিস হবে আখলাক বা উত্তম চরিত্র।নামায আদায় করা সহজ কিন্তু চরিত্র গঠন করা কঠিন।
রাসুল(স)কাবাঘরের চাবি হাতে নিয়ে বললেন ডাকো ওসমানকে।ওসমান (রাঃ)রাসুল (স) এর সামনে এসে দাড়ালেন।রাসুল (স) বললেন ওসমান এই দেখো কাবা ঘরের চাবি।সেদিনের কথাকি তোমার মনে আছেযেদিন আমি বলেছিলাম,কাবাঘরের এই চাবি যখন আমার হাতে থাকবে তখন কেমন হবে।আমি বলেছিলাম এ চাবি আমি যাকে ইচ্ছা করবো তাকে দিব।আজ আমি তোমাকে দিচ্ছি।কেয়ামত পর্যন্ত এই চাবি তোমার বংশধরদের কাছে থাকবে।এই চাবি তোমার ঘর থেকে কেউ বের করতে পারবে না।এটাই হচ্ছে রাসুল(স) এর চারিত্রিক বৈশিষ্ট্য।
হযরত হামজা রাঃ এর হত্যাকারী ওহাশীকে হত্যা করার জন্য সকল সাহাবা মনে মনে আগ্রহী ছিলেন।কিন্তু রাসুল (স) ওহাশীকে ক্ষমা করে দেন।রাসুল (স) এর চারিত্রিক বৈশ্ষিট্য এরকমই।
রাসুল (স) এর কন্যা জয়নাব (রা) ছিলেন গর্ভবতী ।তাকে বর্শা নিক্ষেপ করেছিলো হোবার ইবনে আসওয়াদ।গুরুতর আহত হওয়ার কারণে জয়নবের গর্ভপাত হয়েগিয়েছিল।সাতবছর যাবৎ তিনি অসুস্থ ছিলেন এবং অসুস্থ অবস্থায় তার মৃত্যু হয়।হোবার ইবনে আসওয়াদ কালেমা পাঠ করে মক্কায় আসার পর রাসুল (স) তাকে ক্ষমা করে দিয়েছিলেন এবং নিজের হাতে তাকে বাইয়াত করেছিলেন।
----------------------------------------------------------------
উৎসঃ-মাওলানা তারিক জামিল(পাকিস্তান) ।তিনি মেডিকেল স্টুডেন্ট ছিলেন পরে পড়াশুণা ছেড়ে দ্বীন শিক্ষায় আলেম হয়ে যান।সাহাবী আজমাইনদের কার কবর কোথায় আছে তা বলতে গেলে মুখস্ত বলে ফেলেন।অসামান্য প্রতিভাধর জীবন্ত কিংবদন্তী তিনি।
-------------------------------------------------------------------
যুদ্ধাপরাধীরা দেশদ্রোহী জঘন্য ধর্ষক তাদের বিচার সময়ের দাবী
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



