পাথর হয়ে গেলাম।অনুভূতিশূন্য আমি।মনে হচ্ছিল চিৎকার দিয়ে কাঁদি।মায়াবতী বিবাহিতা।একবছর হলো তার বিয়ে হয়েছে।আমার চিন্তাচেতনার সবটা জুড়ে মায়াবতী।তার বিহণে আমার রিক্ত নিঃস জীবন।নিজেকে ভিখেরী মনে হচ্ছে।মায়াবতী আর আমার মিলন অসম্ভব।নিজেকে খুব হতভাগ্য মনে হচ্ছে।ঘরে মন টিকছে না।রাস্তায় বেড়িয়ে পরলাম।রাত গভীর হচ্ছে।তারপরও মানুষের ভীড়।এত মানুষ এত কোলাহল।অথচ আমি একা।হাটছি হাটছি।প্রচন্ড জোড়ে হাটছি।হটাৎ লোড শেডিং।রাতের আঁধার আরও আঁধার হলো।সামনে বিশাল ফাঁকা মাঠ।সবুজ ঘাস গুলো রাতের আঁধারে কত কালো।মাঠে চিৎ হয়ে শুয়ে পরলাম।আকাশ কত বিশাল।অসংখ্য তারা অমাবস্যার আঁকাশে।মিটি মিটি জলছে।একটি তারা খসা খসে পড়লো।আমার জীবনটা ঐ অমাবস্যার আকাশের চেয়েও অন্ধকার।মনে হচ্ছে যদি মাটিতে মিশে যেতাম সবটুকু অনুভূতি সহ ।মায়াবতী
আমার ঈশ্বর জানে
আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য
আমার মাথার চুল পেকেছে তোমার জন্য
আমার মৃত্যুর অনেকদিন পর তুমি জানবে
আমি জন্মেছিলাম তোমার জন্য শুধু তোমার জন্য
রাত গভীর হচ্ছে ।আমি নিস্তেজ হয়ে য়াচ্ছি।হঠাৎ চোখ খোলে দেখি সকালের সূর্য।তীব্রতা নিয়ে আলো ছড়াচ্ছে।যে প্রেমে পরেছে সে নিঃশেষ হয়ে গেছে।
----------------------------------------------------------------
গল্পের শেষটা এভাবেই টানতে চাচ্ছি
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



