যারা দেশবাসীকে কষ্ট দিয়েছে
হত্যা করেছে ধর্ষণ করেছে
তাদের কি বিচার হয়েছে?
তারাতো ক্ষমা পেয়েছে
যুগের পর যুগ এই দেশমাতার
আলো বাতাস মাটি পানি
সব ভোগ করেছে।
যে মনটি ভোগ করেছিলো
কুমারি কমলার প্রথম যৌবন
এই দেশে সেই সব হায়েনার কি
বিচার হযেছে?
যারা চোখ উৎপাটন করেছে আমার ভাইয়ের?
একাত্তুরে কিংবা এখনো
কারো বাবার হত্যার বিচার হয়
কারো স্বামীর হত্যার
তারা নক্ষত্রের মতন বিশাল তাই
আর আমার গ্রাম বাংলার কৃষক বধু
রাখাল বালক দূরন্ত কিশোরি
তাদের জন্মই হয়েছে ধর্ষিত হওযার জন্য
বুকের তাজা রক্ত ঢেলে মরার জন্য
পঙ্গুত্ব বরণের জন্য
এটাই স্বাভাবিক
এতেই তাদের জীবন ধন্য
তারা তো কষ্ট ক্লেশেরই জন্য
যুদ্ধ অপরাধীদের তাই বিচার হয়না
বিচারের নামে প্রহসন হয়
ক্ষমতায় যাওয়ার সিড়ি হয়
আমরা সাধারণ মানুষ
তাই আমাদের এত ভয়
অবাক সময় যাচ্ছে এখন
তাই যুদ্ধাপরাধী আর মুক্তিযুদ্ধের ফেরিওয়ালারা এখন আত্নীয় হয়্ ।
----------------------------------------------------------
প্রহসন নয় যুদ্ধ অপরাধীদের ফাঁসি চাই
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



