তুমি ভেবেছো থেমে গেছি আমি!
সে ডাহা মিথ্যে কথা!
জীবন চলমান
ভাল যদি নাই বেসে থাক
নিজেকে যদি কেবলই দূরে রাখ।
ভেবনা আয়োজন থেমে গেছে
পরাজিতেরও জয় আছে
ব্যর্থ প্রেমিকেরও প্রেম আছে
সাফল্য আছে
নিজেকে আড়াল করেছো কৌশলে
নাকি লজ্জায়!
নাকি ছুটছো মরিচীকার পিছু
হয়তো বা নাকটা তোমার নেহায়েত অনেক উঁচু!
তোমার ও ব্যর্থতা আছে
আমাকে সঙ্গি করে না পওয়া
সেই বা কম কিসে?
কি হতে পারতো আর কি হবে?
ভেবেছো কি একটি বার ?
আমি কে, কেমন, কি আছে আমার?
হতেও তো পারি আমি তোমার
কল্পনার সেই সে ডালিম কুমার!
খাটিসোনার চেয়েও বিশুদ্ধ প্রেম আমার ।
আর সব প্রবঞ্চকের দল
মেতেছে পুতুল খেলায় তোমায় লয়ে
চেয়ে দেখ হাত বাড়িয়েছি আমি
প্রেমের বাঁধনে বাঁধবো বলে
ডাক দিয়েছি কবিতার ছলে
এ ছলনা নয় প্রেমি
বাঁধবে কি আমায় বাহুডোরে তুমি?
ভেবে ভেবে বল
জানি সময় গেলে হয়না সাধন
এতই কঠিন এই যে জীবন
চল হাতে হাত রাখি
যৌবনের সব স্বপ্নগুলো বাস্তবে দিই আঁকি।
জীবন চলার পথে
দৃপ্ত পদক্ষেপে সম্মুখ পানে ছুটি।
এ আমার প্রেম,
এ আমার আহবান ;
বুঝতে পার যদি
হও আগুয়ান।
ধর হাতখানি মোর
পাবে আমায় সঙ্গী করে
থেমে থাক কেন?
জড়ের মতন !
প্রাণের ছোয়া লাগাও প্রাণে!
এখনই এখন।
ভালোবেসে থাক যদি মোরে
সঙ্গোপনে ক্ষনিকের তরে
এসে হে প্রিয়া হৃদয়ে আমার আলতো রাঙা পায়
মনটা আমার খোঁজে বেড়ায়
শুধু তোমায়
আমার এ বুক আজি তোমারই নেশায়
দারুন তৃষ্ণায় ।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





