ছবি-নেট
বর্তমান সময়ের ভীতি জাগানিয়া ঘটনা হলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি।ভাবুনতো ঢাকা থেকে সাগর দেখা যাচ্ছে
আমরা জ্বালনী হিসেবে হাইড্রোকার্বন তথা কয়লা অথবা গ্যাস ব্যবহার করছি।প্রাকৃতিক গ্যাস এখন আমরা বেশি ব্যবহার করছি।এর সঙ্গে সমুদ্রের পানি বাড়ার সম্পর্ক আছে কি?
যদিও গ্রীন হাউস গ্যাসের পরিমান গত ২০০ বছরে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে তথাপি পৃথিবীর জলবায়ুতে এর প্রভাব সুস্পষ্ট নয়।তাপমাত্রার রেকর্ড থেকে দেখা যায় গত শতকে ০.৫ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।শতকের উষ্ণতম আটটি বছরের শুরু হয়েছে ১৯৮০ সালের পর থেকে।এমনকি এল নিনু প্রভাবের পরে।
তারপরও এটি নিশ্চিৎ নয় যে এগুলো গ্রীন হাউস গ্যাসের প্রভাবে।এটি হতে পারে প্রাকৃতিক উষ্ণতা বৃদ্ধির অংশ যা শুরু হয় ১৫০০ এডি থেকে।
মেঘের আবরণ বৃদ্ধি পাওয়া এরোসল,গ্রীনহাউস এফেক্ট এবং প্রাকৃতিক জলবায়ৃ পরিবর্তনের সমন্বিত কারনে।
সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হওয়া সম্ভবত মেরু অঞ্চলের বরফ গলা এবং সমুদ্রের পানির উষ্ণতা বৃদ্ধির ফলে পানির আয়তন বেড়ে যাওয়া।
তবে এটা সহজেই অনুমেয় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হওয়া মানব সমাজ এবং বাস্তু সংস্থানের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
জীবাশ্ম জ্বালানী ব্যবহারের মধ্য দিয়ে সাধারণত জলবায়ুতে গ্রীনহাউস গ্যাসের পরিমান বৃদ্ধি পাচ্ছে।বিদ্যুৎ উৎপাদনে কয়লার পরিবর্তে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করলে কার্বন -ডাই-অক্সাইড গ্যাস নির্গমন হ্রাস করা সম্ভব প্রায় ৫০%।(মারল্যান্ড এবং পিপিন-১৯৯০)।
মোটর যানে গ্যাসোলিনের পরিবর্তে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে কার্বন -ডাই-অক্সাইড গ্যাস নির্গমন হ্রাস করাসম্ভব প্রায় ২৫%(সিং-১৯৮৫)।এই পরিবর্তনে নাইট্রাস অক্সাইড গ্যাস নিঃসরণ হ্রাস পাবে মোটরযানের ক্ষেত্রে ৪৫% আর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে প্রায়৯৫%(ফ্লাভিন-১৯৯২)।
প্রাকৃতিক গ্যাসের ব্যবহারের ফলে মিথেন লিকেজ বেড়ে যাবে।যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তা প্রায় ১%।(মশার,ওয়াল কমান,১৯৯২)।বিশ্বে প্রাকৃতিক গ্যাসের প্রাকৃতিক লিকেজে ৭/৮% মিথেন বায়ুমন্ডলে যোগ হয় আর মনুষ্য ব্যবহারের কারনে তার পরিমান ১১/১২%। কয়লা খনিতেও সম পরিমানই মিথেন জলবায়ুতে জমা হয়।
পরিশেষে বলা যায় যে ,প্লাইস্টোসিন কালে পর্যায়ক্রমে বেশ কয়েকটি বরফ যুগ এবং উষ্ণ যুগের অবতারণা হয়েছে ।বরফ যুগ মানেই মেরু অঞ্চলে এবং পর্বত শ্রেণীর শিখরে বরফ বেড়ে যাওয়া সমুদ্রের পানি কমে যাওয়া ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা হ্রাস।আমরা একটি উষ্ণ যুগে বাস করছি।প্রাকৃতিক কারনেই এটি আরো উষ্ণ হচ্ছে হয়তো।উষ্ণ যুগ মানেই বরফগলন আর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি।তাপমাত্রা বাড়াতে পানির আয়তনও বাড়ে।তখন আমাদের বাংলাদেশের মতো সমুদ্র উপকূলবর্তী নিম্ন সমতল দেশগুলোর অর্ধাংশ বা তারও বেশি তলিয়ে যাওয়াটাই স্বাভাবিক।
(THE FUTURE OF ENERGY GASES
U.S. Geological Survey
Professional Paper 1590)এর আলোকে।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





