somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

আঁধার কালো রাত

২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবি-নেট
কোন এক বসন্তে
গভীর ঘুমে যখন
এই বাংলার জনসাধারন
শিমুলে পলাশে নবপ্রাণের স্পন্দন
অস্থির বাংলা অস্থির রাজপথ
প্রতিবাদে সংগ্রামে আন্দোলনে
ক্লান্ত নগরবাসী
গভীর নিদ্রায় যদিও জাতি ঘোর হতাশায় তখন।


অসুরের দল মেতে ওঠে হিংস্রতায়
রক্তের হুলি খেলায়
মুহুর্তেই মৃত্যুকূপে পরিণত হলো
ক্যাম্পাস প্রাঙ্গন
বারুদের গন্ধে রক্তের স্রোতে
লেলিহান শিখায়
গণহত্যায় নিহত শত শত
অসহায় নিরীহ মানুষের বুকভাঙা আর্তনাদ
আঁধার রাত আরো আঁধার রাত
মানবেতিহাসের সব চেয়ে কালো সেই রাত
অপারেশন সার্চলাইট!



গভীর নিকষ কালো
সেই রাত হাতছানি দিলো
পরাধীনতা আর নয়
রাতকেটে ভোরে নতুন বার্তা এলো
নতুন আলোকবর্তিকা নিয়ে
স্বাধীনতার ডাকে নতুন সূর্য এলো
তবু মনে পরে ভয়াল সেই রাত
আধার কালো রাত
বিশ্ব মানবতার সুতীব্র আর্তনাদ।


-----------------------------
সারা বাংলা হানাদারদের অত্যচারে অতিষ্ঠ।বাংলার মানুষ মুক্তিপাগল।আর নয় পাকিস্তান।৭ই মার্চেই বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে লাঠি সোটা যার যা আছে তাই নিয়ে ঝপিয়ে পড়ার আহবান দিলেন।তারই পথপরিক্রমায় পাকিস্তানী ঘৃন্য রাজনীতিবিদদের রাজনৈতিক মার প্যাচে এদেশ কে দাবিয়ে রাখার নানাবিধ নীল নক্সা প্রণয়ন ও বাস্তবায়ন চলছিলো।নির্বাচনে বিজয়ী মেজোরিটি পার্টিকে ক্ষমতায় না এনে ইতিহাসের কালোতম নিধন যজ্ঞ চালানোর প্রস্তুতি নিচ্ছিল সামরিক সরকার।নানা প্রপাগান্ডা আর মিথ্যা আশ্বাসের মধ্যে দিয়ে ৭১ এর বসন্তে যখন চরিদিকে পলাশ শিমুলের রঙ।২৫ মার্চ রাতে।গভীরতম রাতে।মধ্যরাতে যখন সারা ঢাকা শহর গভীর ঘুমে নিরব নিশ্চুপ পিনপতন নিরবতা।এমনই এক সময়ে সেই নিরবতা ভেঙে যায় ঢাকা সেনানিবাস থেকে বেড়িয়ে পরা ট্যাংক আর সাজোয়া যানগুলো মৃত্যদূত হয়ে তিমির বিদারী হয়ে পৌছে যায় নিষ্পাপ ঘুমন্ত বাঙালীর দরজায়। কয়েক ঘন্টায় ঢাকা বিশ্ববিদ্যাদলয়ের হল গুলোতে,ঢাকামেডিকেল কলেজের হোস্টেলে সসম্ত্র হামলা চালিয়ে হত্যা করে কয়েকশ তরুণ তাজা প্রাণ,বুদ্ধিজীবি।বাতাসে বারুদের গন্ধ,জমিনে রক্তস্রোত,স্থাপনাগুলোতে আগুনের লেলিহান শিখা।

আজ ২৫শে মার্চ দিবাগত রাত্রি মানস পটে জাগিয়ে দিবে ভয়াবহ ইতিহাসের জঘন্যতম এক গণহত্যার রাতের।বাংলাদেশ একে নাম দিয়েছে কালো রাত।মহান শোক দিবস ।পরের দিনেই আসে স্বাধীনতার ডাক।বঙ্গবন্ধু গ্রেফতার।বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়া কালুরঘাট বেতার কেন্দ্র থেকে।তারপর সাড়ে নয় মাস যুদ্ধ। কিংবদন্তীর যুদ্ধে বাঙালীর বিজয়। সারাবিশ্বে গর্বিত জাতি হিসেবে বাংলাদেশের মাথা উচু করে স্বাধীনভাবে দাঁড়ানো।

সেই কালো দিবসের কালোতম রাত শোকভরে স্মরণ করি।নত মস্তকে শ্রদ্ধাজানাই ভালবাসা জানাই নিহত হতাহত স্বজনহারা মানুষদের । সকল মানবিকতা বিরুধী কর্মকান্ডের ইতি কামনা করি এই কালোরাত্তিরে।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫২
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×