নগর আর অরণ্য
মাঝখানে জলরাশি
পড়ন্ত বিকেলে
পাখিরা যখন উড়ে
আপন ঠিকানার খোঁজে
আমার কাল্পনিক ভালোবাসা
মানসপটে ভেসে উঠে
শহর আর অরণ্যের মাঝখানে
জমে থাকা বিশাল জলরাশি
নগরে অরণ্যে বিভেদ রেখা এঁকে
প্রকৃতি আর কৃত্রিমতার সীমা টেনে দেয়
বিভেদরেখায় নির্বাক চেয়ে থাকি
উড়ে যাওয়া সব পাখি
যাচ্ছে উড়ে নীড়ের সন্ধানে
ছোট্ট নীড়ে বিভেদহীন সুখপানে
আর আমি আপন মনে
কল্পনায় সপ্তসুখের চিত্র টেনে
দুঃখ আর সুখের ব্যবধান খুঁজতে থাকি
বুকের ভিতরে জমিয়ে রেখেছি কঠিন শোকপাখি
তোমার সুখ নগরে আর আমার সুখ অরণ্যে
তাই আমার সুখ ,সুখ নয় তোমার জন্যে
মাঝখানে বিশাল বিভেদরেখা
তাই অরণ্যে আমি একা
তুমি নগরে রাজপ্রাসাদে অট্টালিকার পরে
তুমি আর আমি তাই শত যোজন দূরে
সুখ পাখিটা দূর অজানায় গেল উড়ে
সেতু বন্ধন নাই
আছে অজস্র বিভেদ রেখা
যা তোমায় আমায়
আমাদের রেখেছে রাখছে নিদারুণ একা।
ঐ যে জলরাশি দেখ সেখানে অট্টালিকার প্রতিবিম্ব আছে
আছে ছায়া সুনিবিড় অরন্যের ও প্রতিচ্ছবি;
ওটাকি বিভেদ রেখা নাকি সেতুবন্ধন?
তোমার আমার মিলন পদ্যের কবি!
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





