তোমার প্রতীক্ষায় আছি,
চাতকের দল আকাশপানে বৃষ্টি কনা অন্বেষণে যেমনি
ঠিক তেমনি;
তুমি ময়ূরপঙ্খী নাও ভিড়িয়ে কালোত্তীর্ণ এক সেতুবন্ধনে বাধবে মোরে ?
এই আঙিনায়
সেই কথাটি ভাবছি।
তোমার প্রতিক্ষায় আছি,
মখমলের গালিচা বিছিয়ে দেব তোমার পায়,
তাই তৃষ্ণার্ত এ প্রাণ নিদারুণ অপেক্ষায় !
প্রহর গুনছি কত যে দিন গেল
কত গোধূলীর লাল আভা আকাশে মিলিয়ে আঁধার নিশি হলো ;
চেয়ে থাকি আনমনে তোমার পানে সঙ্গোপনে হয়তো এল
তোমার আসার সময় এলো !
এবার তুমি আসবে বোধ হয়
কদম শাখে মুকুল এল
ফুল ফোটবারও সময় হলো;
মেঘের দল চলছে ভেসে
বরষা বুঝি এল এল।
বাদলদিনের প্রথম কদম ফুলে
ভাবছি তুমি আসবে কাছে সকল ফেলে
তাই যেন ঘুরছি কেমনতর উড়ছি;
ফুলে ফুলে ডালে ডালে
ডালে ডালে ফুলে ফুলে
আপন মনে হাওয়ায় দোলে
তোমার আশায় দোলছি ;
চাতকের দল আকাশপানে বৃষ্টি কনা অন্বেষণে যেমনি,
ঠিক তেমনি ।
তোমার চিবুক ছোঁব
তোমার গন্ডদেশে ভালবাসার আদর মেখে দিব
ওষ্ঠে দিব ভালবাসার সুতীব্র চুম্বণ
গাঁয়ে দেব শ্রাবণজল
আর খোঁপায় দেব কদম ফুল ।
তোমার প্রতীক্ষায় আমি ব্যাকুল ।
ফোটবে কবে কদম ফুল!
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৩ রাত ৮:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


