অনেকদিন পর তুমি এলে
মনটা নির্মল আনন্দে ভরে উঠল
ভাললাগলো যেনে তাই মনে রেখেছে আমায়
হয়তোবা কাব্যছ্ছলে তোমাকে ডাকবো না আর
পাছে দুর্নাম রটে যায় ;
পাছে ভালবেসে ফেলি আবার,
আবার ফেলি নিছক বিড়ম্বণায়।
মানুষ এখন অবজ্ঞা ডরে না
ভয় ডর সব বাস করে নিবিড় প্রেমে নিখাদ ভালবাসায় ;
ভালবাসার ঐশ্বর্য কাঙালেরা সইবে কি করে!
কবিতার সৌন্দর্য পাষানীর মনে ভাল লাগবে কেমন করে?
আজ সব পাষানী আর কাঙালীর মিলন মেলায় তোমাকে দেখে চমকে উঠি!
আর জেনে রেখো এই কথাটি আমি এখনো নিত্য কবিতার পিছু ছুটি।
তুমি কবি কবিতা ভালবাসা সব পেয়েছিলে
ধারণ করতে পারনি নিস্ব হয়েছো,
বিনিময়ে কি পেয়েছো ?
পাছে লোকে কিছু বলের কবল থেকে রক্ষা
আর প্রেম হীনার তকমা।
তারপরও ভাললাগা তোমার আগমনে
তারপরও সুখ তোমার স্মৃতি মন্থনে।
-------------------------------------------------------------
উৎসর্গ নান্দনিক অভিনেতা মরহুম হুমায়ূন ফরীদি আর যার আগমনে লিখলাম।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


