যারা মৃত্যুকে ই ভালবেসেছিল
তাদের কথা ভাবি
বেঁচে থাকা কতটা কষ্টের হলে মন রে তুই
মৃত্যুর পথে যাবি।
বাঁচার ইতিহাস ফ্যাকাসে
বাঁচতে গিয়ে ভক্ষণ করেছে মানুষ
রক্ত,মূত্র মৃতদেহ এমনকি নিজের সন্তানের লাশ
বেঁচে থাকার প্রবল আকুতির সে কি নির্মম ইতিহাস ।
ভাবি বিস্ময়ে তাই
কতটুকু পোড়লে হৃদয় মৃত্যু কামনায়
কতটুকু অর্জনে মানুষ আত্ম জিঘাংসায়?
ভাবছি বসে আজো
ভালোবাসার আঘাত সেকি বুলেট ও বিস্ফোরণের চেয়ে ঝাঝালো
ভালবাসার আঘাতে মানুষ অঙ্গুরী পান করে
মরণশীল পৃথিবী ছেড়ে ওপারে বসত গড়ে।
মৃত্যুর ইতিহাসে আছে বীরত্বগাথা
প্রাণের বিনিময়ে স্বৈরাচারের পতন হয়
মৃত্যুর বিনিময়ে রেভুলেশন হয়েছে
লক্ষ প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম।
বেঁচে থাকায় বিড়ম্বণা সুনিশ্চিত জানি।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



