যারা হত্যা করেছে এ দেশের মানুষ
যারা তান্ডব চালিয়েছে এদেশের সবুজ জমিনের বুকে।
যারা লুটতরাজ খুন আর ধ্বংসযজ্ঞ চালিয়েছে এদেশের রাজপথে।
যারা বুলেটে বুক ঝাঝরা করেছে যুবক বৃদ্ধ সবের
যারা সবুজ জমিনে ছোপ ছোপ রক্তে রঙিন করেছে।
যারা প্রতারণা করেছে এদেশের মাটি ও মানুষের সাথে
যারা ঘর্মাক্ত শীর্ণদেহের কৃষকটিকেও বুলটবিদ্ধ মৃত্যু দিয়েছে।
বল কি অধিকার তাদের?
কি অধিকার বলে তারা মাথা উঁচু করে ঘুরে বেড়ায় আজও!
যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধা তিলে তিলে ধুকছে কঠিন জীবনে
যে নারী বিধবা হয়েছিল
যে যুবতী সম্ভ্রম হারিয়েছিল
যে মা হারিয়েছিল শিশু
তাদের রক্ষাকারী কে ? কোথাকার সে যীশু।
সন্তান হারা ময়ের চিৎকার
স্বামীহারা সদ্য যুবতীর চিৎকার
মা হারা বাবাহারা নিষ্পাপ শিশুর চিৎকার
ধর্ষিতার চিৎকার
সবুজ চিরসবুজ ঘাসে ঢেলে দেয়া রক্ত খুনের চিৎকার
যুদ্ধাহত মুক্তিযোদ্ধার চিৎকার
এই প্রজন্মের মানবের চিৎকার
সব চিৎকার মিলেমিশে একাকার ;
সে এক গগণ বিদারী ধ্বণি
বিচার চাই বিচার চাই তোদের ;ওরে ৭১ এর খুনি !
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৩ রাত ১০:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



