somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

নীল খাম চিঠি (ছোট গল্প )

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিচ্ছিরি আবহাওয়া । সেই সকাল থেকে টিপটিপ বৃষ্টি পড়ছে। থামার কোন লক্ষণ নেই।এমন এক বিষণ্ণ সকালে সুমিত ঘুম থেকে ওঠলেন।

গতরাতে বিছানায় আশ্রয় নেয়ার পূর্ব মুহুর্ত পর্যন্ত অবসাদ ও ব্যার্থতার জ্বলায় দীর্ঘ সময় ধরে ঘর ময় পায়চারি করে বেড়িয়েছিলেন।আশা নিরাশা সাফল্য ব্যর্থতা আর আলো অন্ধকার নিয়েই তো মানুষের জীবন।সুমিতের ক্ষেত্রে ?আগা গোড়াই ব্যর্থতার জ্বালা ।অমাবস্যার জমাট বাধা অন্ধকার। এক মুহুর্তের জন্য তাতে আলোকরশ্মির আগমন হয়নি। বত্রিশ বছর অস্তিত্ব অব্যাহত রাখা তিনি এক আদিম পুরুষ যেন।

তিনি অবিবাহিত।মনের গহীণে লুকিয়ে থাকা অব্যক্ত কথাগুলো শেয়ার করার মতন কেউ নেই।ছিল একজন তেসো।তেসোর অনুপ্রেরণায় ঘুণে ধরা জীবনটায় আলোকচ্ছটা পরেছিল যেন।তার মিষ্টি মধুর কথায় গানে জীবনে নতুন ছন্দের সন্ধান খোজে পেয়েছিলেন। লোভটা বোধ হয় একটু বেশিই বেড়ে গিয়েছিল।তেসোর সঙ্গে ভালবাসার সর্ম্পক গড়তে চাইলেন। ফলাফল বন্ধুত্বের সম্পর্কে চির ধরলো।বন্ধু থেকে তেসো যেন শত্রু হলো।

তেসোর মন জয় করার প্রচেষ্টা গুলোতে কোন ফায়দা হয়নি। তেসো শুধু ভুলই বুঝেছে। তেসো সব মিথ্যা সাজানো নাটক মনে করেছে।

ভন্ডামো করে তেসোকে পটানো অপচেষ্টা মাত্র!তেসোর সঙ্গে সুমিতের বাক্যালাপ গুলো ক্রমশ তিক্ততর হচ্ছে।সুমিতের সীমাবদ্ধতা গুলো তেসোর অসহ্য ঠেকে।সুমিতের মিশুক স্বভাব তেসোর কাছে পলকা মনে হয়।ব্যক্তিত্বহীনতার পরিচায়ক মনে হয়।সুমিতের বিশ্ববিদ্যালয় শিক্ষা জীবন ইংলিশ মিডিয়ামে। বাংলায় তার দূর্বলতা তেসোর খুব অপছন্দ।তেসো -সুমিতের মনের ভাব আদান প্রদান সেকেলে চিঠির মাধ্যমে। ডিজিটাল যুগে সুমিতের বাস সেই নীল খাম চিঠি!

সুমিত কাজের মানুষ। কাজ ছাড়া কিছু বুঝেন না।তার মুডি স্বভাবের কারনে দেশজ কোন মেয়ে তাকে ভালবাসার ভাললাগার প্রকাশটি করতে পারেন নি।সুমিত ভালবাসতে চায়নি এমনটি নয়।পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তার পরিচিত।কোন মেয়েকে নিয়ে রিকশায় ঘুরে কিংবা বন বাদারে বসে বাদামখাওয়ার আর প্রেম আলাপ করার ফুসরতটি মিলেনি তার। যেখানেই গেছেন পরিচিত লোকজন ঘিরে ধরেছে তাকে। পরিচিতির বিড়ম্বনায় মহা বিরক্ত সুমিত।ক্রিস্টিনা প্রথম তার মনে প্রেম জাগালেও বর্তমানে তেসোতে মুগ্ধ সুমিত।তেসোর ক্রিস্টিনা বিচ্ছেদের দীর্ঘদিন পরে তেসোর আগমন ঘটলো সুমিতের জীবনে।তেসো শুধু বন্ধু নয় সিরাজুম মুনিরা মানে আধার ঘরের বাতিটি যেমন। তেসোর বিচ্ছুরিত আলোয় কেবল দেখতে পায় সুমিত। তেসো ছাড়া সে অন্ধ। বধির।অচল। তেসোর সমালোচনা গুলোকে সে ভালবাসা হিসেবে ই নেয়।তবু মনে আশংকা ভর করে কি যানি কি হয়!

সুমিতের প্রথম নারীর কোমল ছোয়া এক বিদেশী মেমের কাছে। কর্মসূত্রে তার সঙ্গে পরিচয় ।ক্রিস্টিনা গোমেজ। ক্রিস্টিনাকে বিমান বন্দরে স্বাগত জানাতে হাতে ফুল নিয়ে গিয়েছিলেন সুমিত। ২৩ টা রজনীগন্ধার স্টিক।২৩টা স্টিক পেয়ে ২৩ বছরের ক্রিস্টিনা আনন্দে আভিভূত হয়ে বিমান বন্দরে জড়িয়ে ধরে সুমিতকে।ক্রিস্টিনা ছাড়ছেই না।তার পিঠে সুমিত হাত বুলিয়ে দিলে সে শক্ত বাধন থেকে মুক্তি লাভ করে।নারী স্তনের কোমল অনুভূতি । সে এ ক অন্য রকম অনুভূতি। ইংরেজী বলায় ভাল দক্ষতা ও মেধায় যোগ্য বিবেচনায় সুমিত ক্রিস্টিনার প্রযেক্টের বস বনে যান।সকল কো আরডিনেশনের দায়িত্ব সুমিতই পালন করবেন।সঙ্গে দশজন বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স করা মেধাবী তরুণ। আর্সেনিক বিষয়ে কাজ। সেই কাজে ঘুরে বেড়াতে হবে ঢাকার নিকটর্বতী মেঘনা নদী ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী সব এলাকা। সুমিত আর ক্রিস্টিনা মাইক্রোতে বসে কাজ তদারকি করে। জটিল সমস্যা হলে সমাধান করে।চমৎকার সব জায়গায় ক্রিস্টিনা আর সুমিত ঘুরে বেড়াতে থাকে । দুজনের মনের অনেক কথাই শেয়ার করে। কাজ শেষে ক্রিস্টিনা বায়না ধরে বাঙলা মুভি দেখার।



বসুন্ধরা সিনে প্লাসে তারা দুজনে মুভি দেখতে যায় ।



মুভির নাম শাস্তি কবি গুরুর লেখার উপরে রিয়াজ পূর্নিমা আর ইলিয়াসকাঞ্চন অভিনীত। সেখানে রিয়াজ ইরিয়াস কাঞ্চনকে বলছে

"বউ মরলে বউ পাওয়া যাবে ভাই মরলে ভাই পাওয়া যাবে না।"

ওটির স্বার্থক অনুবাদ করে ক্রিস্টিনাকে সুমিত বলছে। আর ক্রিস্টিনা সুমিতের উপর গায়ে পরে বুকে ঘুষি একে কৃত্রিম রাগ ঝারছে।

একদিন সবাই মিলে শর্মা হাউজে যায় । সেটা ছিল উইকেন্ড ।সেদিনও ছিল এমন বৃষ্টির দিন।

অসম্ভব রূপবতী ক্রিস্টিনা। তার ওয়েস্টার্ন ঢং এ প্রজেক্ট টিমের সকলেই মুগ্ধ। গায়ে পরে তারা ক্রিস্টিনার সঙ্গে ভাব করতে চায়। কেউ তাকে নিয়ে স্বপ্ন দেখার কথা বলে। তারা মুগ্ধভাবে তার দিকে চেয়ে থাকে। ক্রিস্টিনার মুগ্ধতা সুমিতে। ক্রিস্টিনা সবাইকে বলে তার বয়ফ্রেন্ড আছে ;যার নাম জন।তার জনের বর্ণনা দিতে গিয়ে হুবহু সুমিতের কথা বলে।শর্মা হাউজে সবার উপস্থিতিতে ক্রিস্টিনা পাগলামোটা করে। বলে 'সুমিত ইউ আর মাই বয় ফ্রেন্ড'।সুমিত জড়তা নিয়েই তার প্রস্তাবকে স্বাগত জানায় যে "ওকে দেন ইউ আর মাই গার্ল ফ্রেন্ড।" সেদিন রাতে মধুর স্বপ্ন দেখে সুমিত। ঘুম ভেঙে গেলে সুমিতের মোহভঙ্গ ঘটে।সে পণ করে আর এগুনো যাবে না।

সুদীর্ঘ তিনটিমাস একত্রে ক্রিস্টিনা আর সুমিত।দিনের বেলায় প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া আর রাতের বেলায় নতুন নতুন চাইনিজ রেস্টোরেন্ট এ সাপার সেরে বাসায়।

চলে আসে বিদায়ের দিন। সেদিন সুমিতকে জড়িয়ে ধরে দারুণ কাদছিল ক্রিস্টিনা।বিদায় বেলায় সুমিত বুঝতে পারে মনের কত গভীরে বিশাল একটা জায়গা নিয়ে ক্রিস্টিনার বাস। বিদায় শেষে বাসায় ফিরে সুমিত।


হাটতে গিয়ে হোচট খায়।থেকে থেকে ক্রিস্টিনার কথা মনে পরে।মনে বিশাল শূণ্যতা।ক্রিস্টিনা সুমিতকে বলেছিল সে ততদিন বাংলাদেশে আসবে না।যতদিন তারা দুজনেই বৃদ্ধ না হবে।চলতে গিয়ে গেটে প্রচন্ড গুতো খায়।মাথায় তীব্র ব্যথা পায়।

ক্রিস্টিনা গেল। কিন্তু সেই ক্রিস্টিনার খোজে সুমিত দিশেহারা হলো।কারো মধ্যে ক্রিস্টিনার ছায়া খোজে পেল না সে।সেই চমৎকার পেজা তুলার মত সাদা ,স্লিম ,লম্বা গড়ণে শরীরে অদ্ভুত বাক,পাতলা গোলাপী ঠোট,সরু নাক আর অদ্ভুত সুন্দর একজোড়া বড় নীল চোখ।সেই নীল চোখে সাগরের নীল যেন।সেখান থেকে জল ঝরতে দেখেছে সুমিত। একরাতে ক্রিস্টিনা সুমিতকে তার কক্ষে রাতে থাকার প্রপোজ করে।সেদিনও বৃষ্টি ছিল । মুষলধারে বৃষ্টি। সুমিত নীলচক্ষু হরীনির সজল আহবানে সারা দেয়নি। দিতে পারেনি। তার বাঙালী অনুভূতি তাকে বাধা দেয়।


ক্ষতি যা হওয়ার হয়ে যায় সুমিতের। সুমিত তেমন কাউকে খুজে বেড়ায়।খুজতে খুজতে হয়রান হয়ে তেমন একজনকে পেয়েও গিয়েছিল বোধ হয়। সেটি ও অতীত হবার অবস্থা কবি গুরুর ভাষায় সে ছিল মোর স্বপন চারীণি,,,তেসো।

তেসো হয়তো তেমনই একজন। তেমনই স্ট্রিট ম্যাজেশিয়ানের মত বশীকরণের ক্ষমতা জানে।বাধাকে জয় করতে জানে।সুমিতের প্রতীক্ষা একদিন তেসো তাকে কাছে টেনে নেবে। আজ খুব বাজে আবহাওয়া। বিচ্ছিরি রকমের বৃষ্টি সেই সকাল থেকেই।

এমন সময় তেসোর চিঠি।সুমিতের ছোট বোন চিঠিটা দেয়।এতক্ষনে তার মনে হয়েছে সেই দুপুরে চিঠি এসেছে।সময়টা খুব খারাপ যাচ্ছে সুমিতের। নীল খামে চিঠি।নীল রঙটা সমুদ্রের, আকাশের আর বেদনার।ভালবাসার রং ও বোধ করি নীল।চিঠিতে তেসোর ছোয়া ।সুমিত চিঠির ঘ্রাণ নেয়।নিজের গালে ঠেটে চিঠিটা ছুঁয়ে দেয়।বুকে ধরে রাখে।কি লিখেছে চিঠিতে?ভালবাসার কথাই হয়তো লিখেছে। নাকি অন্য কিছু! চিঠির খামের উপরে লিখা রবিঠাকুরের বিখ্যাত গানের কলি
তুমি তাই, তাইগো আমারও পরাণ যাহা চায়।

---------------------------
কৃতজ্ঞতা প্রকাশ করছি সুপ্রিয় শ্রদ্ধাভাজন ব্লগার আরজুপনি। তার কাছে শিখে বিজয় কিবোর্ড থেকে ইউনিকডে কনভ্ার্ট করা আমার ১ম লিখা এটি।
---------------------------------------------------------------
উৎসর্গ ঃ-শ্রদ্ধাবণত চিত্তে আমার প্রিয় ব্লগার শায়মা।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩২
১৭টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×