প্লট :-
ভারত পাকিস্তান খেলা চলছে।শচীন ৯৯ রানে অপরাজিত।তার ডাই হারটেড ফ্যান ৯৯ বছরের বৃদ্ধ। ৯৯ রানেই শচীন কট বিহাইন্ড।বৃদ্ধ নগদে হার্ট এটাক করে পগারপার।শতবর্ষ পূরণ হলো না বৃদ্ধের।
তার গুণধর নাতি রাহুল। তাকে দেখলে সবাই গাল টিপে দেয়।হালকা পাতলা ছোটমট খুব সাধারণ।দাদার ইচ্ছা পূরণ করতে তামিল নাড়ুর ছোট শহরে তার আগমন।উদ্দেশ্য দাদার ভস্ম রমেশ্বরামের পূণ্যময় পানিতে উৎসর্গ করা।পথে তার সঙ্গে দেখা দক্ষিণের এক মেয়ের সঙ্গে যে পালিয়ে এসেছে বাবার বাড়ি থেকে।তারা ভালবাসার সন্ধান পায় এক প্রভূত রূপে বৃদ্ধিপ্রাপ্ত উৎসাহ ও আবেগে পরিপূর্ণ এক জনবসতিতে আত্নগোপন কালে।
রেটিং- খুবভালো ।IMDb রেটিং ৬.৯/১০
পরিচালক:- রুহিত শেঠী।
রাইটার:- রবিন ভাট
কাস্ট:-
দীপিকা পড়োকান.......মীনা
শাহরুখ খান ..............রাহুল
নিকিতিন ধীর-------থাঙ্গাবালী
কাহিনী সংক্ষেপ:-
রাহুল চল্লিশ বছর বয়সের এক ব্যাচেলর ।মুম্বাইয়ে বাস করে । তার বাবা মারা গেছে যখন তার বয়স মাত্র আট।দাদা মিষ্টির ব্যবসায়ী।তাঁর জন্ম শতবার্ষীকি উদযাপনের পূর্বে রাহুলের দুই বন্ধু তার দাদা কে গোয়া দর্শনের কথা বলে।বৃদ্ধ তাতে রাজি ও হয়।জন্ম শতবার্ষীকির পুর্বে শচীনের শতরান পূরণ না হওয়ার কষ্টে ইহধাম ত্যাগ করেন। রাহুলের দাদীমা তাকে তার দাদার শেষ ইচ্ছার কথা জানায় যে তার ভস্ম যেন দুই ভাগ করে এক ভাগ পবিত্র জলাধার রমেশ্বরামে উৎসর্গ করে।রাহুল রাজি হয়।কিন্তু তার বাসনা ছিল গোয়া ভ্রমনের। বন্ধুদের সঙ্গে পরিকল্পনাও করে গোয়া যাওয়ার ।কিন্তু তার দাদীমা তাকে রেলস্টেশন পর্যন্ত পৌছে দেয়ার কথা বললে সে আশায় গুড়ে বালি হয়।পরিকল্পনায় পরিবর্তন আসে । রেলস্টেশনে সে ওঠবে ঠিকই কিন্তু নিকটবর্তী এক স্টেশনে নেমে তারা গাড়ীতে করে গোয়া যাবে।
দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছবির সেই বিখ্যাত মিউজিক বাজছে। ট্রেন চলা শুরু করেছে।একজন তরুনী ডিডিএলজের স্টাইলেই ট্রেনে উঠার চেষ্টা চালালে শাহরুখ হাত বাড়িয়ে তাকে ট্রেনে ওঠায়। এর পর রাহুল খেয়াল করে ভীম সদৃশ এক ব্যক্তিও ট্রেনে ওঠার চেষ্টা করছে। তাকেও ট্রেনে ওঠায় সাহায্য করে এমন করে একে একে আর তিনজন বিশালবপুর পাবলিককে ওঠায়।পরে জানতে পারে চারজনই মেযেটিকে কিডন্যাপ করতে এসেছে।মেয়েটির নাম মীনা রুচিনি আঝাগো সুন্দারাম অকা মীনাম্মা(
মীনা নিজগ্রামে ফিরে তার বাবার কাছে রাহুলকে তার প্রেমিক হিসেবে পরিচয় করিয়ে দেয়।থাঙ্গাবালী রাহুলকে দ্বৈত লড়াইয়ে আহবান করে ।যে জিতবে সে মীনাকে বিয়ে করবে।রাহুল তামিল ভাষায় থাঙ্গাবালীর লড়াই অহবান না বুঝেই রাজি হয়ে যায়।
লড়াইয়ের রাত্রে রাহুল একজন স্থানীয় শিখের সহায়তায় পালানোর চেষ্টা করে ভাগ্যচক্রে মীনার গ্রামেই হাজির হয়। তখন মীনার বিবাহ অনুষ্ঠান চলছে।মীনা বউয়ের সাজে।থাঙ্গাবালীর হাত থেকে বাচার জন্য মীনাকে ঢাল হিসেবে ব্যবহার করে মীনার বাবার সবচেয়ে পছন্দের গাড়ী নিয়ে মীনাকে সঙ্গে করে পালিয়ে যায় ।যাত্রাপথে গাড়ীটি ভেঙ্গে যায়।তারা সিদ্ধান্ত নেয় ব্রেক আপের এবং পৃথক হয়। পথহারা রাহুল জানে না কোন দিকে যেতে হবে।নিরুপায় হয়ে মীনার কাছেই ফিরে আসে।মীনা তাকে বিধাতা গ্রামে নিয়ে যায়।সেখানে তখন বিয়ের ধূম চলছিল।মীনা গ্রামবাসীকে জানায় তারা স্বামী স্-ত্রী ,পালিয়ে বিয়ে করেছে ,তাদের নিরাপত্তা ও আশ্রয় দরকার।গ্রাম বাসী তাদের সাদরে গ্রহণ করে।মীনা রাহুলের প্রেমে পরে। সেখান থেকেও রাহুল পালিয়ে যাওয়ার ফন্দি আটে আবারও থাঙ্গাবালীর সঙ্গে দেখা গ্রামবাসীর সহায়তায় তারা পালতে সক্ষম হয় ।মীনা ঝুকি নিয়ে রাহুলের দাদার ভস্মদানী সংগ্রহ করে। সেগুলো ভাসিয়ে দেয়ার সময় রাহুলও বুঝতে পারে সে মীনাকে ভালবেসে ফেলেছে।
খুব সাধারণ একজন মানুষ রাহুল মীনাকে তার বাবার কাছে নিয়ে যায় এবং তাঁকে তাঁর মেয়ের ভালবাসার প্রতি অনুকম্পা দেখাতে বলে।আর সে প্রথমবারের মত মীনাকে ভালবাসার কথাও বলে।উপরন্তু থাঙ্গাবালীকে ওপেন ঘোষণা দেয় যে ,সে এবার লড়াই করার প্রস্তুতি নিয়েই সে এসেছে। সিংহ হৃদয় রাহুল খুবসাদামাটা সাধারণ, অসুরের মত বিশাল দেহী থাঙ্গাবালী ও তার দোসরদের সঙ্গে জিততে পারবে তো? মুভিতে অনেক গুলো ভাষার ব্যবহার হয়েছে।এবং শেষে এ ম্যাসেজও দিয়েছে ভালবাসা তুচ্ছ করে আঞ্চলিকতা ,সংস্কৃতি ,ভাষার বৈষম্য। সারা পৃথিবীর সবচেয়ে বড়ভাষা হলো ভালবাসা।
প্রিয় উক্তি:
Rahul: Don't underestimate the power of the common man.
ট্রিভিয়া
The widest release for any Bollywood film.
Box Office
Opening Weekend: $2,220,497 (USA) (9 August 2013)
Gross: $2,416,513 (USA) (9 August 2013)
ছবিটি ১০০ কোটর ক্লাবে ঢুকেছে স্বল্পতম সময়ে।ব্লকবাস্টার মুভি।বাদশাহ খানের আরেকটি বাদশাহী মুভি।ছবিটি নায়ক নায়িকার প্রথম সাক্ষাৎ ডিডিএলজের মিউজিকদিয়ে।শেষ ডায়লগও দিলওয়ালা দুলহানিয়া লে জায়েঙ্গে।
শাহরুখ খান শো। অনেকের মতে তিনি অভার একটিং করেন ।অন্যরা চরিত্রের সঙ্গে সঙ্গে মিশে যেতে চান। আর তার ক্ষেত্রে চরিত্রগুলোই শাহরুখ খান হয়ে যায় তার যাদুতে। ওম শান্তি ওমের সাফল্যের দীর্ঘ সময় পর আরেকটি দীপিকা শাহরুখ মুভি।দীপিকার মুখে তামীল ভাষা। তিনিও ভাল অভিনয় করেছেন। দারুন কমেডি,দারুণ একশন, অসাধারণ দৃশ্যায়ন ,চমৎকার মিউজিক ,গান শুনে নাচতে ইচ্ছে করবে, ভাষা দূর্বোধ্য হয়ে যাবে প্রায়ই।দক্ষিনী ভাষা আরও কত ভাষা ।ভালবাসা সবার সেরা ভাষা।যে ভাষা সবাই বোঝে। আর একটা জিনিস ভুললে চলবে না।গ্রেট রজনীকান্ত।
অল দা রজনী ফ্যানস ডোন্ট মিস দা চান্স !
ছবি-নেট
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


