যদি আসতে
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যদি আসতে সমুদ্রের উত্তাল জলরাশি যেমনি আসে
এসে প্লাবিত করে দেয় সাগরসৈকত দূর করে শুষ্কতা,
সঙ্গে নিয়ে আসে কোয়া্র্টজ ফেলসপার আর মাইকা,
সেগুলি উগড়ে ফেলে যা কিছু ক্ষুদ্র জটিলতা ;
টেনে নিয়ে যায় বুকে ,ভারীমনিক ধূয়ে দিয়ে যায়
সেগুলি সৈকতে পরে থাকে দারুণ বিশুদ্ধতায়।
যদি আসতে বিশাল ঢেউ ভেঙ্গে যেমন পাল তোলা নৌকা ভীড়ে,
হাওয়ার উপর ভর করে সবকিছু তুচ্ছ করে ছুটে আসে তীরে।
সঙ্গে নিয়ে আসে ঢেউয়ের জলতরঙ্গ অপেক্ষার সমাপ্তিগাঁথা
দূরন্ত ছুটে চলায় লাগাম দিয়ে সুস্থির মিলন মহাকাব্য কথা ।
যদি আসতে আকাশের বুকে ভেসে থাকা মেঘমালার মতন
হাওয়ায় ভেসে ভেসে শীতল হয়ে জমে সুশীতল বারিকনারা যেমন্।
এক পশলা বৃষ্টি হয়ে নেমে আসে শুষ্ক ভূমিতে স্নিগ্ধতা আনে
উদ্ভিদ তরুলতা গুল্মে লাগে ছুঁয়া -প্রাণের ছুঁয়া লাগে প্রাণে।
যদি আসতে তেমন করে আমার অপরাধ হেলায় তুচ্ছ করে,
সকল বাধা বিপত্তি পেরিয়ে অযথা আশংকা পদপিষ্ট করে;
পরম মমতায় গভীর স্নেহে নিতে আমায় কাছে টেনে সুখসঙ্গমে
যেখানে শুধু নির্জনতা যেখানে অন্য কেহ নেই শুধু দুটি হৃদয় সুখমন্থনে।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭

টুং করে একটা নোটিফিকেশান আসলো।
ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর...
...বাকিটুকু পড়ুনগানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link

জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭

আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন