শরৎ তোমার কাশবনে কাশফুল তুলি
শাদা মেঘের ভেলায় চড়ে দোল খেলি।
শরৎ তোমার নীল আঁকাশে এঁকেছো প্রেম অঞ্জলী,
সোনারোদের আলোরে তাই দেই দোলী।
মানিক বোনা অলংকার তোমার অঙ্গুলী,
তোমার রুপে পাগল এ প্রাণ আন্দোলী।
চারিদিকে আজ আনন্দমুখর সঙ্গীতে্
মনময়ূরী নাচে যেন আজ তোমার নাচের ভঙ্গিতে।
এসো সখি শরৎ হাওয়ায় ভালবাসার দোল খেলি,
বিরহ ব্যথা ভুলে গিয়ে মিষ্টি মধুর বুল বলি।
(রবীন্দ্রনাথ ঠাকুরের এরকম একটা কবিতা পড়েছিলাম বেশ আগে।তেমনটি নিজেই লেখার চেষ্টা করলাম অনুকরণে রবীন্দ্রনাথ)
প্রলুব্ধি
জানি পাছে লোকে ভয় তোমার
স্বাধীন ভাবে বলতে পারছো না কথাটি ভাললাগার ;
কিংবা লোকলজ্জায় প্রিয় মানুষটির কাছে প্রকাশ্যে আসছো না।
নিরবে নিভৃতে আস দৃশ্যমান হওনা।
তারপর চলে যাও ; দূর অরণ্যে লুকাও।
ভালবাসি বললে কৃত্রিম রাগ দেখাও!
আসলে প্রেমের জ্বরে ভোগছ
মুখ ফোটে বলতেও নাহি পারছো ,
তোমার আমার রংমহলের এই বিচরণে গর্বের কিছু নেই
বছরের পর বছর এখানে পদচারণায় কিছুই পাওয়ার নেই।
কারো উপস্থিতিতে এখানটা সম্মানিত বোধ করে
কেউ বা এখানে থাকতে পেরেই গর্ববোধ করে।
তুমি একযুগ বিচরণে আঁকাশ হয়ে যাওনি
আর আমি ক্ষণিকের পদচারণায় ক্ষুদ্রটি রইনি।
আমিও হেটে এসিছি বিস্তীর্ণ এক পথ
আমারও আছে বর্তমান, পুরাতন ইতিহাস আর সম্মুখে ভবিষ্যৎ।
ঘটনাবহুল এ জীবন ফেলে তুমি খুজিছো ঘটনা কত জনে
গল্প লিখতে চাও সে আছে ঢের এ জীবনে
আর কারো কাছে যাওয়া অমূলক
দেখতে কি চাও প্রকৃতির রূপ?
আমি ছুটে চলেছি অনন্ত এক পথ।
তোমরা যে পথে হাটো তার কয়েকশো মিটার গভীরে আমার দৃষ্টি,
আমার দুচোখে ধরা পরে যায় আগামী প্রভাতের বৃষ্টি।
আর উপরে জ্যোতিষ্ক মন্ডলী;
আমি খুলে যাই দারুণ জটের দূর্বোধ্য কুন্ডলী।
তুমি চাও প্রাচুর্য সফলতা!
সেগুলো পিছু ছুটেছে ঢের
নেইনি দুহাত ভরে জানি সবই তা ক্ষণিকের।
তুমি চাইলে নেব উজাড় করে তাও,
তুমি সঙ্গীত ভূবনে নক্ষত্রটি হতে চাও?
আগামীতে আমি করে দেবো যাদু তাও!!
ছবি মোবাইলে তুলা কানাইঘাট,সিলেট।
উৎসর্গ: তোমার জ্বর ভালো হয়ে যাক।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




