অফিস শেষে ক্লান্ত বেলায়
তোমার কাছে মন ছুটে যায়।
বেইলী রোডটা সবচেয়ে কাছে
যেখানে আনন্দ বেদনা সবই আছে।
ওখানে নাটকের রঙ্গমঞ্চ আলো ঝলমল
ওখানে তরুণ তরুনী প্রাণ চঞ্চল
কেউবা গিটার হাতে
কেউ বসেছে আঁধারটাতে।
কত সুখস্মৃতি ;কত ভাললাগা গীতি
কত পাখি কল্লোলে
চটপটি ফুসকা আর ফাস্টফুড স্টলে।
তরুণীর হাত ধরেছে তরুণ হাতে
তরুণী যেন লাজেরাঙা দারুণ তাতে
প্রাণের ভাষা ভিন্ন
এ শুভলগনেরই প্রতীক্ষায় তরুণী সাধনায় ,অনন্য।
পরশেই সুখ সুখময়তা
পরিণয়ে তা পায় পূর্ণতা,
তারই জন্যে ব্যাকুল প্রাণে
প্রেম রচে যায় কাব্য গানে।
সংশয়
অদ্ভুত আঁধারে চারিদিক ঢেকে গেছে,
মানুষের মনে আজ প্রশান্তি নেই;
অজানা আশংকায় দিনপাত
এই বুঝি নেমে এলো খরগ!
এই বুঝি বিনাশ হবে সব।
মনুষ্য বসতি তচনচ হবে
রক্তাক্ত রাজপথ রক্তাক্ত বাংলা হবে
অশান্তির মিছিল হবে।
আধাঁরের ওপর ভর করেছে আঁধার
আঁধার জেনেই আঁধারচারী করছে সব সাবার।
সত্যবাদী সেজেছে আজ চরম মিথ্যাচার
গণতন্ত্র মুখে তোমাদের আসলে স্বৈরারচার।
চাপিয়ে দিয়েছো সবই
চাপাতে চাপাতে ডুবেছে সান্ধ্য রবি।
তুমিও ভাল তিনিও ভাল !
খারাপ বাংলাদেশী?
তোমাদের লড়াইয়ে
জনতারা আজ সংশয়ে দিবানিশি।
কে করেছে প্রভু তোমাদেরে ? কে করেছে ঋষি ?
জনতার ক্ষমতা খর্ব করে লাফাচ্ছ ঢের বেশি।
সভ্য হও।গনতন্ত্র সমুন্নত কর।
দেশের জন্য ।দেশের মানষের জন্য করো কাজ।
দেশের মানুষেরে জয় কর।
তাদের সুখ দাও সমৃদ্ধি দাও
তাদের সংশয় দূর করো।
সিংহাসন তোমাদের হবে।
যদি চাপিয়ে দিতে চাও!
ভুলে যেওনা বায়ান্ন , উনসত্তর ,একাত্তর
ভুলে যেওনা নব্বই।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




