ঋতুচক্র
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঝড় আসবে ,
দেখেছিলেম সকালবেলায় প্রবল বর্ষণ আর ঘন কালো আকাশ
মনে হলো ভোরের সূর্যে নবরাতের সূচনা হলো
শরতের শেষে শীতের আগমনী ধ্বনি শুনি
এমনি ভাবেই শীত আসে
ঘটে যায় প্রকৃতির বিস্ময়কর ঋতুচক্র।
শীতের হিমেল হাওয়া
পাখির ডানায় করে ভর
হেমন্তের নবান্নে সোনালী আমনের ধানে
তারপর ঘটে যায় পাতা ঝড়ার কাব্য
শুকনো পাতার মর্মর সঙ্গীত
ন্যাড়া মাথার বৃক্ষ আর হাড়কাঁপানো শীত।
সেই ন্যাড়া মাথার বৃক্ষ পত্রপল্লবে পুষ্পে লাবণ্যে
আর পাখির কলতানে ঋতুরাজ বসন্ত; তার রাজসিক আগমন।
বসন্ত হতে লাগে চৈত্রের খরতাপ লু হাওয়া কাল বৈশাখী ঝড়
শরতের কাশবন আর রাখালী বাঁশির সুর রিমঝিম বৃষ্টি আনন্দ মুখর।
এখন ঝড় আসবে তাই থমথমে কালো আবহাওয়া
এমনই কোন ঝড়ের বেশে আকস্মাত তোমার আগমনী পদযাত্রা;
তোমার সে গন্তব্য সুনিশ্চিৎ জেনো
বৃষ্টির শব্দে তুমি হারিয়ে যাবে দলিত পদ্ম যেন ভালবাসা পেয়ে খুঁজে নতুন কোন মাত্রা।
ঋতুচক্র ,জীবনচক্র তোমার আমার ভালবাসাচক্র
এভাবেই চক্রাকারে কখনো শীত কখনো মধুর বসন্ত;
কখনো মধুর, কখনো বেদনাবিধুর ,কখনো বর্ষণমুখর, কখনো সুখ অনন্ত।
আবেগ উচ্ছ্বাসে কখনো যাই ভুলে ,হয়ত কখনো তুমি ছিলে ;কিংবা নীল আকাশের গভীর কোন নীলে।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩

প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:...
...বাকিটুকু পড়ুনএই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুন