ফাগুনের যৌবনে চৈত্রের সুশোভিত সজ্জা শেষে;
প্রকৃতির সঞ্চিত রূপসজ্জায় বৈশাখী প্রলয়
করেছে সঞ্চার নব জীবনের প্রত্যয়
নতুন উপলব্ধি—নতুন করে পথ চলার
দৃপ্ত শপথ—শেকড়ের ব্যবচ্ছেদ—
বর্ষপরিক্রমার নিয়ত সূচনা—দারুণ অাবেশে।
উৎসব মুখর প্রয়াসে শত ব্যর্থতার
সূর্যতাপিত সৎকার, পাখিদের নীড়ে
সবুজ বণানী ঘিরে
প্রত্যাশার ব্যারোমিটার হাওয়ায় উড়ে
পুরোনো বছরের সালতামামি
আর নতুন দিনের আলোকমাখা হাতছানি
সুন্দর নতুনকে ঘিরে
তাই ক্ষণিকের আয়োজন —যুগ যুগ ধরে
বাংলার ঘরে ঘরে—সীমানারও ওপারে।
যদিও পার্থিব জীবন ,নয় কোন অনন্ত পথ
জানি একদিন শেষ হয়ে যায় সব;
তবু চলতে থাকে জনপদে
উৎসাহে উদ্যমে পাখিদের কলতানে
আনন্দ বেদনার সম্মিলিত আয়োজনে
আমের বনে ভ্রমরের গুঞ্জনে
পান্তা ইলিশে রমনীর অপরূপ সাজে বৈশাখী মেলায়
কপোত কপোতির হাসি খেলায়
বাতাবী নেবুর ঘ্রাণে;
কুঁড়ে ঘরে, প্রাসাদে
আনন্দে বিষাদে ,
সবখানে—
নতুন সম্ভাবনার অনুরণন
তাই বুঝি এত আয়োজন
বাংলামায়ের কোলে
তারও কোল ছেড়ে দূরে এই স্বজনহীন দূর পরবাসে
আজ এত আয়োজন —আমাদের নীড়ে
আমাদের ঘিরে —বহু আকাঙ্খিত অভিপ্রায়
বাংলা সংস্কৃতির সিড়ি বেয়ে
ভালবাসার ঝড় উঠুক
লাগুক আম কুড়ানোর সুখ
সুখের হাওয়ায় ভরে যাক বুক
একটি মাধবী ফুটুক
সম্ভাবণার নতুন সূর্য উঠুক
চৈত্রের অবসন্ন দেহ—মন শীতল করে, মানুষের নীড়ে
সুখের ঝড়ণা ধারা ঝরুক।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



