সেদিনের আকাশে উঠেছিল এক পূর্নিমার চাঁদ,
রূপালী আলোর মায়ায় এ দুটি নয়ন হয়েছিল উন্মাদ।
সেদিনের চোখে তাই ঘুমেরা গিয়েছিল অবসরে;
স্বপ্নেরা করেছিল ভর অবাক জোছনা ঘিরে
পৃথিবীর পরে রাত থেকে ভোরে।
উদাসী হাওয়ার ছোঁয়ায়
ঘুমন্ত শহরে পিনপতন নিরবতা ছিল
ছিল লুকোচুরী খেলা
তাতে মেতেছে পূর্ণিমার চাঁদ আর দুষ্ট মেঘমালা।
মেঘের ভেলা ঠেলে ঠেলে
রূপের পরসা দিয়েছিল ঢেলে— যতটুকু ছিল তার
সেদিনের আকাশে তাই ছিল নাকো আঁধার।
নীল দরিয়ায় উঠেছিল ভালবাসার ঢেউ,
একটি পাখি গেয়েছিল হয়তো শুনেনি কেউ!
যেন চিরচেনা এক সুরে,
পৃথিবীর বুক জুড়ে— সবার অগোচরে,
তোমার ভালবাসা হয়ে শুভাগমন —রুপোলী জোছনার।
বিষন্ন একেলা প্রাণে তোমার স্মৃতিরা ক্ষণে ক্ষণে
দিয়েছে দোলা উদাসী হাওয়ায় — অচেনা পাখির গানে
কেটে গেল তাই সুদীর্ঘ এক রাত —আনমনে।
এমনই জোছনা ভরা রাতে
খোলা আকাশে— বিস্তীর্ণ সবুজের এক মাঠে,
কাটিয়েছি চন্দ্র্গ্রস্ত স্মৃতির প্রহর।
সেদিনের আকাশে উঠেছিল পূর্ণিমার চাঁদ
অবাক জোছনা স্নানে— মুগ্ধ নয়নে
সেদিনের রাত যেন কেটে গেল —বেদনা হলো দূর।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৪ রাত ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


