নকলের ফলাফলে কেমনতর রতন মেলে?
নকলের যাতাকলে সাধনারা যায় যে বিফলে।
নকল সোনা চায়না কেহ
নকল প্রেমে ক্লান্তির দেহ;
নকল যদি চলে নিরবধি
আসল তবে চাপা পরে যাবি।
আসলে নকলে তুলনা চলে না
নকলের ফলে যোগ্যতা মেলেনা।
নকলে নকলে সয়লাব যদি পদ্মা মেঘনা যমুনা নদী
মান সম্ভ্রম সব হারাবী পরে নকলের ঐ যাতাকলে।
সাধনায় সব রত্ন মেলে
নকলে সব যায় বিফলে।
সাধনায় তুই রাজার মাথার মুকুট হবি
নকলের কি যে মূল্য আছে !
দক্ষ সব জহুরীর কাছে,
পরলে ধরা মান সম্মানের সবই হারাবি।
নকল দেহ নকল মন
নকল জ্ঞানে ব্যর্থ জনম।
দেশের দশের কল্যানের তরে
নকল ফেলে আসলটারে ধরে
হও আগুয়ান ধরণীর পরে।
নকলে জোটে সনদপত্র কর্মক্ষেত্রে তা প্রতারণা মাত্র
কর্মযন্ত্রের ললাটে তাই ব্যর্থতা হাহাকার জুটে।
নকলেরা অলংকার নয় জাতির কাছে করুণার পাত্র।
নকল কর্ম পরিহার করে সত্য মন্ত্রে ওঠ মেতে।
----------------------
উৎসর্গ: ভবিষ্যৎ কান্ডারী...ছাত্র-ছাত্রী বন্ধুরা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


