গতরাত ছিল উদ্বিগ্নতায় ঘেরা
রাতের আধার শেষে—অগ্নি পরীক্ষা যেন শোকের কুঞ্জে ফেরা ।
অচেনা এক পরিবেশে —জটিলতর পরিবেশনা
ব্যর্থ হলে মাথা হেট — সেই আশংকায় ঘুমহীনা চোখে চলেছে বিস্তর গবেষণা।
নিত্যকার সব দুশ্চিন্তার ঝুলি
মাথায় করে ভর সংশয়ে শ্বাস ফেলি।
রয়েছি দূর দেশে মন পরে থাকে প্রাণপ্রিয় সেই স্বদেশে
যেটি হয়েছে মৃত্যুপুরী যেথায় যমদূত নিত্য উল্লাসে
গুম -হত্যা -অপহরণ আর সদা দূর্নীতির কালো ছায়া
নিরাপত্তার লেশমাত্র নেই — নেই ভালবাসা মায়া
সেখানেই সব প্রাণের প্রিয়রা রয়েছেন শঙ্কা মাথায় নিয়ে
এসব ভেবে কটছে সময় আশঙ্কার চাদর গায়ে
আমার শ্রদ্ধাভাজন বাবা —আমার গর্ভধারিণী মা
আমায় ভেবে তাদের সময় —নিত্য সূর্যপরিক্রমা
আমার হৃদয়হীনা !
যার ভালবাসায় পাগল এ মন বাজায় বিষাদ বীনা
সেই সে আকাশলীনা !
কেমন করে কাটছে সময় তাঁর এই আমি হীনা?
এত ভাবনা মাঝে
কঠিনতর লেখাপড়ার বাদ্য নিত্য বাজে
সেই সব শংকার যাতাকলে ভোর হয়েছে আজ নিদারুণ অবহেলে
গেলাম সে এক কষ্টি পাথর বনে
যাচাই সেথা হয়েছে আজ সকল সাধক গণে
আশংকা ছিল মনে
সব শংকা জয় করে
এফোঁড় ওফোঁড় হয়েছি যেন সবার প্রশংসা বানে
ছিল জটিলতর পরিবেশনা
মুগ্ধ উপস্থিতি সব করছিল মম বন্দনা
সেটি নাকী বেশ হয়েছে —যেন সে মধুর বর্ষণ কবিতার দ্যোতনা
মনটা হলো ভালো —টাপুর টাপুর বৃষ্টি মাথায় যেন এ মন সুখের পরশ পেল।
সকল শংকা ঠেলে নিদারুণ অবেহেলে সফলতা এলো
এত শংকা মনে !
সুখের পাখিরা থাকে যেথা নিত্য প্রহসনে
তবু স্বপ্ন এঁকে যাই
এমনি করে যদি সব সফলতার দেখা পাই!
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৪ বিকাল ৪:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


