মায়াবতী মায়ার আধার
তুমি ছাড়া পৃথিবী আমার
আগুনের এক উল্কা যেন
মায়াবতী সুখের বিহার
তুমিছাড়া সব বিরহ-ব্যথার
অযাচিত এক কাব্য যেন।
তুমি বিহনে বল কার সনে?
কাটাই সময় কবিতা গানে
তোমার ছায়াতে প্রশান্তি প্রাণে
স্বর্গের সুখ এ্ই ধরাতে আনে।
আমার সকল কঠোরতায়
ভরে দিয়েছো যে কোমলতায়
আমার করা সে ভুলগুলি
উদার চিত্তে দিয়েছো ঠেলি
____দূর আকাশের ওপারে।
তুমি করেছো লীন দুঃখ কষ্ট যত
দিয়েছো প্রশান্তি এ মনে অবিরত
____কাচের চুড়ির ঝংকারে।
এ পৃথিবীটা যেন নরক জ্বালা তুমিহীনা
তাই বুঝি ও নামে তুমি আকাশলীনা।
মায়ার বাধনে বেধে চিরঋণী করেছো যে আমায়
এ প্রাণের মাঝে থাকো তুমি আকাশের বিশালতায়।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৪ দুপুর ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



