এই যে শিশুরা জানো কি তোমরা ঐ আকাশের নীলে
সূয্যি মামা গাইছে যে গান মেঘ বৃষ্টির শিলে
দূর আকাশের চাঁদটা ঐ রুপোলী আলো বিলোয়
তারকা রাজি তাকে ঘিরে মিটি মিটি সব আলোয়।
চাদের বুড়ি চড়কা কেটে বুনছে রঙিন চাদর
তোমাদের ঘিরে জমিনের বুকে বিছিয়ে আছে আদর
তোমাদের হাসিতে জগৎ হাসে
তোমাদের কান্নায় মেঘেরা ভাসে
তোমাদের রূপে জুই চামেলী জগৎ জুুড়ে করে মিতালী
তোমাদের জন্য পাখ-পাখালী সবাই মিলে গায় গীতালী।
মন দিয়ে শুন— জগৎ জুড়ে মায়ের তুল্যটি নেই কোন
একটু খানি আবার— যা কিছু বলেন শুনবে কথা বাবার।
পড়ার সময় পড়তে হবে খেলার সময় খেলা
সময়ের কাজ সময়ে করো থাকতে সঠিক বেলা।
রাতের বেলা ঘুমোতে যাবে পড়াশুনা শেষে
কার্টুন ছবি দেখবে শুধু বিকেলে ঘরে বসে।
ভাইয়ের আদরে বোনের স্নেহে কাটবে দিন বেশ
গুরুজনের কথা চললে মেনে সুখের নেইকো শেষ।
করো না কখনো আড়ি বাবা মায়ের সাথে
তাদের কারণে স্বর্গ নরক এই নশ্বর ধরাতে।
বলবে সত্য সদা ,সকলে তবে বাসবে ভাল— এ চিরন্তন বারতা
মিথ্যে যদি বল কষ্টেরা সব ঘিরবে তোমায় — সে নিদারুন কঠোরতা।
অপরিচিত কেউ যদি মেলে —দূরে থেকো তার থেকে
কথার ছলে মধুর বোলে অমঙ্গল দিতে পারে ললাটে একে।
সবুজের ঘাসে আকাশের নীলে যতটুকু রূপ আছে
তার চেয়ে বেশি কিছু জেনো আছে তোমাদের মাঝে।
তোমরা আমাদের হাসিখুশি তোমরা আমাদের ভুত-ভবিষ্যত- আলো
মানুষের মত মানুষ যদি হতে পারো তবে তা আনবে ডেকে ভালো।
এই যে শিশুরা জানো কি তোমরা ঐ আকাশের নীলে?
চন্দ্র সূর্য গাইছে যে গান তোমাদের নিয়ে আনন্দে -কৌতুহলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



