বত্র্রিশ পতাকা একটাই শিরোপা
মেতে সবে উচ্ছ্বাসে কার কত ক্ষমতা।
মাঠে খেলা গড়ানোর আগে তাই জল্পনা
কার খেলা লাগে ভাল কোন দল ভালনা।
গোল করার ব্রত মনে বাইশ মাঝি মাল্লায়
এক খানি বল নিয়ে মেতে উঠে পাল্লায়
পায়ের জাদুতে দর্শক মুগ্ধ
টার্গেটে না গেলে বল হয়ে ওঠেন ক্ষুব্ধ
রুপসী রমনীর চেয়েও আকর্ষণ বেশি তার
কত লাখো মানুষের বুকে বাজে হাহাকার।
এক দল জিতে যায় বাকী একত্রিশ বিফলে
এক দল মাতোয়ারা বাকী সব সব ফিকে যে!
তারপর ও থেমে নেই লাখো কোটি জনতা
গুঞ্জনে কলরবে জমে যায় আড্ডা
এই খেলা কেন্দ্র করে ঘটে কত ঘটনা
মল্লযুদ্ধ তর্কযুদ্ধ মিলন-বিচ্ছেদ রটনা।
ব্রাজিল আর্জেন্টিনা স্পেন নাকি ইটালী
কোন দল বেশি ভালো মেতে তাই সকলই
রোনাল্ডো মেসি আর নেইমার বন্দনায়
ফুটবল অনুরাগীদের দিন যায় রাত যায়
কথায় জিতে লাভ নেই জানে ফুটবল জনতা
তবু তারা থেমে নেই মুখে তাই বন্দনা বারতা
অন্ধভক্তের আছে খোঁড়া যুক্তি
তাদের মতে হলে মত তবেই মেলে মুক্তি
ফুটবলের জ্বরে যেন কাঁপে সারা বিশ্ব
ফুটবলে সোনার হরিণ না পেলে সব নিশ্ব
পেলে নাকী মেরাডোনা এই নিয়ে ইতিহাস
জিদানই নাকি সেরা তাই নিয়ে উচ্ছাস
রুমারিও ব্যাজিও মার্কো ভ্যান বাস্তেন
বিশ্বকাপ মওসুমে কত নাম যে আসছেন
শত শত ক্যাচালে মুখর আছেন সকলে
নিজ দল হেরে গেলে সবকিছু বিফলে।
তবু তারা মেতে থাকেন আর্জেন্টিনা আর ব্রাজিলে।
ছবি নেট ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



