(আমার ক্যাম্পাসে নিঃসঙ্গ বিষণ্ণ বকটা হয়তো তার সঙ্গীকে কাছে চাইছিল )
আলোকিত পৃথিবীর সবটুকু আলো
তোমাকে ঘিরে বুঝি সৃষ্টি হয়েছিলো
_____সাগরের বুকে যতটুকু গভীর
তোমার চোখে চেয়ে হয়েছে অধীর ।
তোমার ছোট সে গৃহে—সুখের বর্ষা যেন বহে।
তোমার হাসিতে আলোক রাশি যে মলিন হয়েছে
তোমার চলাতে এই ধরনীতে বুঝি ঝরণা বয়েছে।
______সুখের আশে মেঘেরা ভাসে মুক্ত হাওয়ায়,
_____সাগর তীর শান্তির নীড় তোমার ছোঁয়ায়।
তুমি চলে গেছো সাথে নিয়ে গেছো সুখের প্রলয়
আমার এ জীবন তাই বুঝি এমন নিকষ কালোয়।
তাই বুঝি আজি তোমােকে খুঁজি খুঁজে খুঁজে দিশেহারা
তুমি আসবে যদি তাই যে নিরবধি রয়েছি পাগলপারা।
ওগো প্রিয়তমা করে মোরে ক্ষমা যদি এসো ফিরে এবার
সত্যি বলছি শপথ করেছি তোমার প্রাণে কষ্ট দেবনা আর।
চন্দ্র সূর্য গ্রহ তারা বুঝি হয়রান আজি— তোমায় খুঁজি খুঁজি
এ প্রতীক্ষার চাই অবসান— সান্তনা পাবে তবে ব্যথাভরা এ প্রাণ।
________আলোকিত এ পৃথিবীর সবটুকু আলো
________তোমাকেই ঘিরে বুঝি সৃষ্টি হয়েছিলো
তোমার বিহনে তাই আধারে কালো— বিষন্ন মম প্রাণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



