(ভোলাগঞ্জ পাথর কোয়েরিতে পাথর সংগ্রহে দুই শিশু)
আজকের এই দিনটিতেও জীবিকার তাড়নায়
অনেক শিশু ভাঙছে ইট মাঠে -ঘাটে- রাস্তায়।
অনেকে মরছে খেটে অন্যের রাজপ্রসাদে
এই জীবন বৃথা তাদের কাটে শুধু বিষাদে
ঘুমোনোর জায়গা নেই মাথার উপর ছায়া নেই
_________অনিশ্চিৎ ভবিষ্যতের টুপি মাথায়
কঠিন নিয়তির ক্রীড়নক হয়ে — তারা খোলা রাস্তায়।
বঞ্চনা নির্যাতনে নিয়মিত উপহাসে
তাদের বেচে থাকা ঘাম আর শ্রমমাখা বিষাদের কাব্যে।
তাদেরও যে অধিকার আছে অন্ন বস্ত্র বাসস্থানের
তাদেরও যে অধিকার আছে লেখাপড়া বিনোদনের।
এসব অধিকার তাদের আজও পদদলিত
তাই তারা এখনো নিদারুন অবহেলিত।
তাদের ঘিরে গল্প কবিতা আর শুধু গান হয়
বাস্তবের পৃথিবীতে জীবন তাদের ছলনাময়।
এত ছবি এত গানে বিবেকের কড়া নেড়ে হয়েছে হয়রান
তারপরও রাস্তাঘাটে তাদের জীবন অবসান।
আমাদের উৎসবে তারা ক্রীড়নক মাত্র
দুধে ভাতে সন্তান মোদের— তারা অপাত্র।
তাই তারা খেটে খেটে আজো থাকে ক্লান্ত
তাদের এই অযাচিত শ্রম হত যদি ক্ষান্ত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



