সম্মুখপানে চলতে গেলে
সকল বাধা জয় করে
অগ্রসর হতে হয়—এভাবেই আসে বিজয় ।
একটুখানি ভুল
আনতে পারে চরম ব্যর্থতা তাতে গুনতে হয় মাশুল।
একটু অবহেলায়
চূড়ান্ত পরাজয় মেলায়;
একটু খানি দূরে
সাফল্যরা ঘুরে ফেরে;
এখন মাত্র চারটি বাধা —টপকে গেলেই শিরোপার গোলকধাধা
একে একে ঠিক চার
একটু খানি পা পিছলে গেলে সুদীর্ঘ প্রতীক্ষা আবার।
সুদীর্ঘ চারটি বছর —যাবে প্রতীক্ষার প্রহর
শুধু গোলের ব্যবধানে —এখানে সফলতা আনে
এখন চলবে খেলা মৃত্যু উপত্যকায়
একটি হেরে গেলে বিদায় ঘন্টা বাজে
একটি জিতে গিলে —পরের সুযোগটি মেলে
একে একে পরাজয় আশংকা চার
এড়িয়ে গেলেই চূড়ান্ত সফলতা, বাধ ভাঙা জোয়ার।
হাসি আর উল্লাসে —বিজয় মুকুট আসে
শিরোপা খানি পেতে —উঠতে হবে মেতে
উজ্জীবনী প্রাণে ,বিজয় মন্ত্র গানে ।
যোগ্যতম টিকে থাকে শুধু বাকীরা বেদনা বিধুর
এখানে অনিশ্চয়তা দিয়েছে নতুন মাত্রা
পরাজয়ে গ্লানি যতটা বিজয় ততটা আনন্দ মুখর।
কোন দলটি সবার সেরা বর্তমান বিশ্বের
তাতে যুক্তি আছে সমর্থকের
কোনজন সেরা তারকা —মেসি,রুবেন নাকি নেইমার?
কোন দলটি শ্রেয়তর —শিরোপার দাবীদার
উত্তর মিলবে এবার।
ভক্তের মুখে মুখে —স্তূতি বন্দনা মেলা জুটে
ব্রাজিল- জার্মানী -ডাচ - আর্জেন্টিনার
খেলার মাঠেই প্রমান হবে আবার
কোন দলটি সবার সেরা —শিরোপার দাবীদার
সবাই এখন অপেক্ষায় রয়েছেন প্রতীক্ষার মৃত্যু উপত্যকায়
শ্রেয়তর দল যাবে জিতে —হবে পরাজিতের বিদায়।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৪ রাত ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




