( লাইক কমেন্টের অপেক্ষায়
ভাললাগা দিয়ে কেউ দেউলিয়া হয় না
মন্তব্য দিয়েে ও নয়
ভাললাগা আর মন্তব্য না দেয়া
বরঞ্চ দৈন্যতার পরিচয়।
হয়তো একটা সময় ছিলো
ভাললাগা আর মন্তব্যের ছড়াছড়িতে
সবাই উৎসবমুখর রয়েছিল।
হয়ত গেছে চলে সোনালী এক সময়
তাই বলে আসবেনা আর তেমন দিন কথাটি সত্য নয়
এখনো এখানে প্রতিভার ছড়াছড়ি
নতুনের আগমনে জনাাকীর্ণ, মানুষে -মানুষে জড়াজড়ি
এই নতুনে ঘিরে হয়তো আসবে সুসময় ফিরে
সোনালী সময়ের পদযাত্রা দিতে ।
এখনো পারে হতে
উৎসাহব্যঞ্জক মন্তব্য আর ভাললাগা
রচিত করে সম্পর্কের জোড়াসাকু
আর নতুন উৎসাহ আর উদ্দীপনা
তাতে রয়েছে মঙ্গল সবার
সম্ভাবনার নতুন কোন দ্বীপ
জেগে উঠতে পারে
রচিত হতে পারে নতুন সোনালী ইতিহাস
তাই সবাই মিলে করলে পণ
সাফল্য সময়ের ব্যাপার তাতে লাগবে কতক্ষণ?
সমযের ডানায় ভর করে হয়তো আসবে শুভক্ষণ।
এই কথাটি খাটি
সোনার চেয়েও দামী সে যে এই বাংলার মাটি
সেই সোঁদা মাটির সুধা মেখে
সাফল্যের চুম্বন দিয়ে যাবে একে
আসবে সুসময়।
এই কথাটি বৃথা হবার নয়
ভাললাগা দিয়ে কেউ দেউলিয়া হয় না
মন্তব্য দিয়েও নয়;
ভাললাগা আর মন্তব্য বেশি দেয়াতে
আভিজাত্যের পরিচয়।
ভাললাগা আর মন্তব্য বেশি দেয়াতে
মঙ্গল নিহিত রয়।।
--------------------------------------
সৈয়দ মুজতবা আলী বলেছেন বই কিনে কেউ দেউলিয়া হয় না.......
একই তালে লিখে ফেললাম ভাললাগা দিয়ে কেউ দেউলিয়া হয় না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




