জানি তোমাদের উপর প্রত্যাশার ভীষন চাপ
স্বাগতিকের ঘাড়ে সবসময় বেগতিক হিসাব নিকাশ
জানি স্নায়ুর জ্বরে কাঁপছো ভীষণ
তবু যেওনা ভুলে তোমাদের এ হেক্সামিশন ।
সফলতা চাই দর্শনীয় সব গোলে
অঘটন নয় যেন নিজেদের কোন ভুলে—
এ আমাদের দাবী —এ আমাদের প্রার্থনা
বিজয় চাই —চাইনা পরাজয় যন্ত্রনা
চলছে খেলা মরণ উপত্যকায়
তিল পরিমান ভুলে হতে পারে নিঠুর বিদায়।
তাই বলি প্রাণপণ প্রচেষ্টায়
মেতে উঠো উচ্ছ্বাসে—বিজয়ের অভিলাষে;
পর্যদুস্ত করো প্রতিপক্ষের বাধার দেয়াল —ছিন্ন ভিন্ন করো।
সেলেসাও সকল , বাজ পাখির ক্ষিপ্রতায় আভির্ভূত হও
নেইমার, চোখ ধাধানো সব শটে বিজয় ছিনিয়ে নাও
সিজার গড়ে বাধার পাহাড় উৎসবের প্রহর আনো
শিরোপা ছিনিয়ে নিয়ে হেক্সা মিশনে সফল সমাপ্তি টানো।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





