
একেবারে উচ্ছ্বল প্রাণ চঞ্চল তরুণ
রঙিন চুলে উৎসবমুখর বরুন;
নিজেকে সাজিয়েছেন কত রঙে
ফুটবলকেও রঙিন করেছেন
পায়ের জাদুতে নিত্য নতুন ঢঙে।
সদা বিনয়ী তিনি অহংকার নেই কোন
খেলার মাঠে খেলেই গিয়েছেন পশুত্ব দেখাননি কোন।
রুখতেই হবে তাকে —নাহলে সুনিশ্চিৎ হার
দিকবিজয়ী বীর যে তিনি নামটি —নেইমার।
দুষ্ট লোকে আঘাতে আঘাতে করেছে তাকে শেষ
তাকে হারিয়ে ফুটবল যেন হারালো সৌন্দর্য অশেষ।
রাজ্যের বোঝা চেপে ছিল তার ঘাড়ে
মেরুদন্ডের ভীষণ ব্যথা অবসর দিল তারে।
এবারের আসরে আর —খেলা হবেনা তার
না খেলেও তিনি হয়ে যেতে পারেন শিরোপার দাবীদার
তেমনটি যেন হয় —যদিও সহজ নয়
তিনি এখন দলের প্রেরণা —কথাটি মিছে নয়
সেই প্রেরণাতে উজ্জীবিত হলে হবে নিশ্চিৎ জয়।
হলুদের রূপ মেখে সবুজ মাঠে সাম্বা নৃত্য একে
বার্লিন প্রচীর ভেঙে বিজয় আনো ছিনিয়ে —অনুপ্রেরণার নেইমার
তোমার প্রেরনায় সেলেসাওরা হয়ে ওঠে যেন অপ্রতিরুদ্ধ দূর্বার।
ছবি -গুগল
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





