
_____মানুষের ভালবাসা ঘিরে স্রষ্টা থাকেন
নরনারী ভেদে ভালবাসাতে নয়
নরনারীভেদে ভালবাসা ঘিরে ষড়রিপুর বাস
_____জ্ঞানী লোকে তা্ই কয়।
__মানুষই মানুষের আসলপরিচয়
__তাই নরনারী ভেদাভেদ আর নয়।
মানুষেরে ভালবেসেছেন মুহাম্মদ
__মানুষেরে ভালবেসেছেন যিশু
মানুষেরে বাসলে ভাল স্রষ্টা খুশি হয়।
কোরআন -পূরাণ- বেদ- বাইবেলে
____মানুষেরেই ভালবাসতে বলে
______মানুষের মনই মসজিদ মন্দির
মানুষের ভালবাসা তাই পূন্যের আবির;
_________জ্ঞানী লোকে তাই কয়।
জলে —স্থলে— ভূমন্ডলে খুঁজে
__পাবেনা জানি কেহ তাঁরে;
পাবেনা কেহ স্রষ্টার স্নেহ —হবে না মন হবেনা সাধন
মানুষেরে ভালবেসে সহজে — বসে থেকে আলয়ে আপন
হতে পারে স্রষ্টাকে খুঁজে পাওয়া
তাই মানুষেরে ভালবেসে যাওয়া।
___মানুষের ভালবাসাতে ঈশ্বর আছেন
__মানুষের ভালবাসাতে আল্লাহ থাকেন।
—নরনারী ভেদে ভালবাসা ঘিরে নয়—;
নরনারী ভেদে ভালবাসা ঘিরে ষড়রিপুর বাস
—জ্ঞানীলোকে তাই কয় ।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




