
ফিলিস্তিনের যে শিশুটি
অস্ত্রহাতে আজ বিপ্লবী যুধিষ্ঠির
তাকে সন্ত্রাসী বলিনা আমি
শত্রুর নিষ্ঠুর বুলেটে তার বাবার বুকটি ঝাঁঝরা হয়েছে সেই কবে
শিশুটি নিয়তির নিঠুর খেলায় অস্ত্রহাতে খেলছে
যে বয়সে পরম আদরে পাঠশালায় শিক্ষা নেয়ার কথা
সেই বয়সে মা -বাবা হারিয়ে
প্রতিশোধ স্পৃহায় মত্ত - দোষ দেখিনা আমি তার!
যে রুদ্র নারী
বুকে বেধেছে মাইন
গুড়িয়ে দিয়েছে শত্রুসেনার ট্যাংক
তাকে সন্ত্রাসী বলি না আমি
বিভীষিকাময় পরিণতি হয়েছে তার
পরিবারহারা গৃহহারা হয়তো বা সম্ভ্রম হারার
সবহারার কি আছে করার!
জীবনের প্রতিটি পদক্ষেপে সীমাহীন বঞ্চনায়
প্রলয়ের বীজ উপ্ত হয়েছে বুকে যার
দোষ দেখিনা আমি তার ?
যে পুরুষটি জন্মকালেই দেখেনি পিতার মুখ
মাতুস্তন্য পানে হারিয়েছে যে মায়ের আদরের বুক
শত বুলেট আর প্রবঞ্চনার অনলে পোড়ে পোড়ে
অগ্নিবলাকা হয়ে তপ্ত মরুর আকাশে উড়ে
স্বাধীনতার দাবীতে করেছে যে হুংকার
সন্ত্রাসী বলি কি করে তারে
তারও তো আছে জীবনের অধিকার
দোষ দেখিনা আমি তার?
গাজা উপত্যকা আর বিদ্রোহী রামাল্লার
হে শিশু !হে নারী! হে নর!
তোমাদের চোখে বিভিষিকা দেখি না দেখি যেন ঈশ্বর!
তোমাদের নিয়ে খেলছে যারা নিত্য নিঠুর খেলা
তারাই সন্ত্রাসী মানবতা বিনাশী —ইবলিশের খাস চেলা।
দোষ দেব আমি তার।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




