
এবারের ঈদে তোমরা কাছে নেই
নিরানন্দে তাই কাটছে জীবন অথৈ পানিতেই
ঈদের খুশিতে তোমরা যখন
আনন্দে আত্নহারা;
আমি তখন তোমাদের ছেড়ে
কাটাচ্ছি বেলা মন মরা।
চিরচেনা জন বন্ধু পরিজন
থাক মহাসুখে;
তোমাদের ছেড়ে কষ্টে আছি
দারুণ জ্বালা বুকে।
ঈদের দিনে খুশি মনে তোমরা যখন উৎসবে
আমার এ মন প্রতীক্ষায় তখন দেশে ফিরবো কবে?
মায়ের হাসি ,বাবার খুশি ,বোনের যত মায়া
এসব নিয়ে ছায়া সুনিবিড় শান্তির নীড়ে আর্দ্র এ মন-কায়া।
আবার কবে যাবো ছুটে সোনার বাংলায়
এসব ভেবেই মনটা ব্যাকুল প্রবাস জীবনটায়।

সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৪ ভোর ৬:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




