
প্রেরণা বিহনে ব্যর্থতা দহনে কেটেছে যত অবেলা
প্রেরণা তৃষ্ণায় বিভোর এ প্রাণে স্বপ্নরা করে খেলা
প্রেরণার পরশে মনের হরষে স্বপ্নেরা ডানা মেলে
কামনা জেগেছে কামনা ভেসেছে সুখের বাতি জ্বেলে।
ধান শালিকের গায়ে সুতীব্র অভিপ্রায়ে করেছে ভর
তার কামনায় রাত্রি আধারে তাই ঘুমহীন রাতভর।
আমাদের দুজনার মাঝে — বিচ্ছেদ কি সাজে?
কত সহস্র পথ — হয়ে ব্যর্থমনোরথ
নিয়েছে যে ঠাই ইতিহাসের নীল খামে।
কে উঁচু কে নীচু?
কে ধলো কে কালো?
এসবের নিকেশে— মিথ্যের আবেশে
কেউ কি ডরেছে ?থেমে কি গিযেছে
প্রেমেরই অভিপ্রায়? —
তাই সবাইকে জানাই,
জাতপাত ভেদাভেদ নয়
হয়েছে সবখানে প্রেমেরই জয়।
ঘুচিয়ে শত ব্যবধান —ভেঙে সব মান অভিমান
উড়েছে বিজয় রথ
করে দৃপ্ত শপথ
প্রেমিকজনে,
মিলনের গানে প্রেমের অভিযানে
তাই বিজয়মাল্য জুটেছে বারবার;
প্রেরণার আগমনে মধুর কলতানে
আনন্দে মেতে উঠি ,সব ভেদাভেদ টুটি
মিলন গানে তাই
এসেছে লগন আজ— পথিকের পথ হারাবার।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৪ সকাল ৭:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




