
বৃষ্টি মাথায় দিয়ে —যাচ্ছি তোমার গাঁয়ে
পণ করেছি বেশ—ফিরবো তোমায় নিয়ে।
ডাকঢোল নয় বাজছে বজ্রপাত;
প্রকৃতি আজ মহানন্দে যেন হয়েছেন উন্মাদ।
রিমিঝিমি শনশন, বৃষ্টিনুপুর পায়ে
এমন বরষা বেলায় —
আামি ব্যাকুল তোমায় জানতে চেয়ে ।
ভাবছি আমি আনমনে—করছ তুমি কি?
বৃষ্টি মাথায় যাচ্ছি প্রিয়া —টানবে কাছে কি?
নাচছে আনন্দে প্রলয়নাচন
প্রকৃতির কি তা আনন্দ মন্থন!
এই অঘোর বরষায় —যাচ্ছি আমি আজি তোমার ঠিকানায়।
দেখছি আমি অঝোর বৃষ্টি —থামার খবর নাই!
বলছ তুমি বৃষ্টি কোথা গোধূলীর আকাশটায় ?
বৃষ্টি মাথায় দিয়ে —যাচ্ছি তোমার গাঁয়ে
পণ করেছি বেশ—ফিরবো তোমায় নিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

