
বাংলাদেশ এই হৃদয়পটে লিখা প্রিয়তম একটি নাম
সোনার হরফে লিখা সবুজ শ্যামল যে দেশ।
যেখানের মানুষেরা শান্তিপ্রিয় ছিল চায়নিকো বিদ্বেষ।
সহমর্মিতার দৃষ্টান্ত ছিল সে যে ,মানুষে মানুষে ছিল না কোন ভেদাভেদ।
হিন্দু-মুসলিম- বৌদ্ধ- খৃস্টান এখানে মিলে মিশে গড়েছে মধুর সমাবেশ ।
শকুনীর দৃষ্টি পড়েছে আজ এর মিথোজীবীতার দূর্গে ।
রাজনীতির অশুভ ছায়ায় ভর করে ক্রমাগত বিভাজনের অভিলাষ;
নরক গড়েছে স্বর্গে ।
তারা কি চায় ? ভেবে এ মন দিশেহারা হায় !
মানুষে মানুষে বিভেদ ছড়িয়ে দেশটাকে তারা কুরুক্ষেত্র বানিয়ে
গড়ছে কেমন দেশের উন্নয়ন ! এ কেমন তাদের সুখের দহন ?
জ্বলছে গাড়ি মরছে মানুষ তবু বুকে তাদের নেই কোন কাঁপন।
জোর করে চেপে বসে মিথ্যের রানি সেজে খুনি হাসি হেসে
করিতেছে শুধু বিভাজন ? এ কেমন দেশপ্রেম এ কেমন উন্নয়ন!
জনতার ট্যুটি চেপে এ কেমন গণতন্ত্র আয়োজন ।
রাস্তাঘাটে অনিরাপত্তা দিয়ে এ কেমন মঙ্গলসাধন ?
রাস্তাঘাটে কষ্ট ছড়িয়ে কার প্রতিশোধ নিচ্ছ এখন ?
নিরাপদ বেষ্টনী গড়ে ক্ষমতার আসন মহসুখে এখন ।
অশুভ রাজনীতির খপ্পড়ে পরে অশান্তির বিরাজ দেশটা জুড়ে
সুমতি হোক তাদের ।দেশের মানুষ মিলে মিশে থাকে যেন মহাসুখে
এমন কোন পরিকল্পনা নিয়ে নেতাদের সব দেশের তরে হোক না নিবেদন।
দূর দেশে আজ ভীষণ কষ্টে
আমার বাঙালিপনা ক্ষণ আমার বাংলাদেশী মন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

