
স্মৃতির সীমানাপার
আমি শুধু হাঁটবো
বাংলার পথে পথে — কাদাজলে,
শুদ্ধ বাতাসে শুদ্ধ নিঃশ্বাসে সকল ব্যথা যাবো ভুলে
আমি শুধু হাঁটবো স্মৃতির জমিনে মাথা তুলে।
আমাদের কাদা জলে
তোমার স্মৃতির জমিনে
কদম ফেলে ফেলে।
আমি আঁকবো মনে মনে সাতরঙা এক নাও
কষ্ট দেবার প্রত্যাশা তাই দুঃখরা ভুলে যাও।
সাতরঙা সেই নায়ে
দুঃখ নদীর অশ্রুগুলি
পার হবো এক পায়ে।
সেখান থেকে উদাসী ধূসর গাঁয়
হাঁটবো সেথা স্মৃতির নগ্নপায়।
এবার তোমার স্মৃতি ডাকবো কাছে —ইশারায়
তুমি থাকো আর না থাকো
তোমার স্মৃতি করবে খেলা—আমার আঙিনায় ।
হেঁটে হেঁটে দুঃখ আমি করবো সীমানার উপার
ভালবাসলে ভাসবে তুমি শোকের অথৈ পাথার ।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




