
চৈত্র বেলায় বৈশাখি ঝড় বইছে!
তবে কি ধরে নেব তাতে অনিয়মের প্রতিবাদ চলছে।
বৃষ্টিরজল তবে ধরণীর ক্রন্দনজল দুঃখ বুকে বইছে!
বজ্রধ্বনি ! অন্যায়ের বিরুদ্ধে সুতীব্র শ্লোগান,মিছিলের ঝংকার তুলছে।
কালবৈশাখী ঝড় অসময়ে এসে অশুদ্ধ চোখে ধূলো ছিটিয়ে দিচ্ছে।
বিজলীর আলো তার চোখ রাঙানী ,পথে জমাজল অবরোধ;
চিরন্তন নিয়মের ব্যাত্যয়ে সে যেন প্রকৃতির বিক্ষোভ।
কোকিলের চৈতালী গানে আসেনি সুখ পাখি
তাই বুঝি চলে বৈরী আবহাওয়া আর লোডশেডিং এ আধারের মাতামাতি।
বিজলীর ঝলকে উদাসী প্রেমিকার ঠোঁট বিবেচনাহীন কইছে
তারই প্রতিবাদে এই চৈত্র বেলায় বৈশাখী ঝড় বইছে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




