
ও খাবার খেতে নেই অন্য কেহ
ওতে বিষ মাখা আছে;
যতই খাসা হোক না দেখতে
ওগুলোতে ভালবাসার হেমলক রস মাখা যে।
ঐ ফলের লোভে বাড়িওনা কেউ জীভ
সেগুলিতে সর্বনাশের কার্বাইড সুনিশ্চিৎ।
খেতে চেওনা ঐ কোর্মা পোলাও দধি
সেখানেও মৃত্যু সুনিশ্চিত যদি
চেখেও দেখোনা লোভনীয় কোন খাবার
বদহজমের সম্ভাবনা তবে এবার
এড়িয়ে চল সুমিষ্ট আহবানে
সবকিছুতে চরম ক্ষতি ভাগ্য বিধাতা জানে।
প্রিয়তমা আমার জন্য রেধেছেন প্রেমের ফাঁদ
সেই ফাঁদে পরলে অন্য কেহ তার জীবন বরবাদ।
আমার জন্য পাতা ফাঁদে আমায় পরতে দাও
হৃদয় মালতীর কলিজার দোপেঁয়াজো আমায় খেতে দাও ।
সযতনে রাখা ,
ও খাবারটি খেতে নেই অন্য কেহ
ওতে ভালবাসার বিষ মাখা
ওটি আমার ললাটেই থাক লিখা ।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




