
জীবন নদী
স্মৃতির আকাশে জমেছে মেঘদল অভিমানের
অশ্রুগুলি যেন বৃষ্টি হলো বিরহ প্রাণের।
চৈত্র রবির মেজাজ ছিল কড়া;
তার উত্তাপে দুকুল শুকিয়ে নদীরা ছন্নছাড়া ।
প্রচন্ড দাবদাহে ব্যথাভরা এ অন্তর,
কষ্ট জমে জমে এলো অভিমান প্রহর।
অভিমান জমে জমে হয়েছে কালোমেঘ,
বৃষ্টিগুলি কান্না হয়ে ঝরে মিটালো উদ্বেগ।
বৃষ্টির শীতল জলে জুড়ালো প্রাণভূমি,
বর্ষার বেশ ধরে ধরে যায় সে পৃথিবী চুমি ।
এমনি করে কাটছে বেলা দিন রাত মাসগুলি
এমনি করেই জীবন নদীর দুঃখ বয়ে চলি।
যেদিন আর জমবেনা মনে দূর আকাশের মেঘ
জীবন নদীর সমাপন হবে ফুরোবে উদ্বেগ ।

প্রেরণা
চৈত্রের দাবদাহ ফুরিয়ে এল, আসবে বৈশাখ
নব বর্ষের আগমন ধ্বনি দিচ্ছে যেন ডাক।
আমাদের দুজনার উৎকণ্ঠা গুলি থেকেছে কেবল ছড়িয়ে
মিলন মন্ত্রে হয়নি গাওয়া বিচ্ছেদ দূরত্ব দিয়েছে বাড়িয়ে ।
দুজনার দুটি মন মিলে গেছে কোন কালে
ভাগ্যের বিড়ম্বণায় তাতে বিচ্ছেদের কাটা মেলে।
এক মন দুই দেহ তাতে ঘিরে রয়েছে ভালবাসা মমতা স্নেহ
মিলে গেলে মনে মনে ব্যবধান রচেনা কেহ।
প্রবাদ আছে ,
ভালবাসার টানে পরিমিতি ব্যবধান ঘুচে যায় চিরতরে
একবার নয় বারবার প্রিয় ভালবাসা এই ডোরে ।
নতুনের আগমনে ঝরে যাক বিরহমালা
হদয়বসন্তে পাখিরা ডাকুক লাগুক প্রাণে দোলা ।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




