বৈশাখের প্রচন্ড রৌদ্দরে ছুটে চলেছি বিস্তীর্ণ পথ।সর্পিল পথ ।বন্ধুর পথ।সুদীর্ঘ বিশ কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে । দেখেছি সোনালী রং ধরেছে বিস্তীর্ণ বুরো ধানক্ষেতে। সেখানে দল বেঁধে থাকা শাদা বকের দল। পানকৌড়ি পাখা মেলে শরীর শুকোয় মরা গাছের ডালে। এখানে মাছেদের নিরাপদ পথচলা। পথেরও রহস্যের কিনারা নেই। পথ বলতে বেশির ভাগ চাকা পাথরের অবিন্যস্ত বিন্যাস।হোঁচট খাওয়ার সমূহ সম্ভাবনা। জোকের অবাধ বিচরণ। গাঙচিল বসে হিজলের ডালে শিকারের প্রতীক্ষায় নিশ্চল।সাপেদের ভেসে চলা। সূর্যের প্রখরতায় ধানক্ষেত থেকে বিকরিত হয় মরুভূমির উষ্ণতা । পথের দু'পাশে জংলিফুল। অনন্ত পথ ।দুর্গম ।ভার্জিন এলাকা। সভ্যতার দূর্বলতর চিহ্নটিও দুপ্রাষ্প্য। এখানেও বিজয়ীর বেশে ঘামে কঠিন পরিশ্রমে । প্রচন্ড যৌবনে জয় করেছি সূর্যের তীক্ষ্ণতা । দিনে পাঁচবার দুর্গম ভূমির হৃদয় ফুড়ে তুলেছি সম্ভাবনার লাল পদ্ম। এতো বিস্তীর্ণ এলাকা চষে বেড়ালাম আকাশলীনা । তোমার মাত্র সাড়ে তিনহাত জমি । তাতেও আছে রহস্য আর অপার সৌন্দর্যের লীলা ভূমি । যদি অনুমোদন দাও তোমার দূর্গম এলাকা থেকেও আমি তুলে নিতে পারবো সম্ভাবনার পূর্ণিমা চাঁদ। জোছনার আলোয় স্নান করে পৃথিবী হয়ে ওঠবে স্বর্গরাজ্য। এবাহুতেই পাবে প্রেরণার সুনিশ্চিত আবাসন । দীর্ঘশ্বাস গুলি সযতনে রেখে দিতে পারো দেখনবাক্সে। লজ্জাগুলি ফেলে দিতে পারো ম্যারয়িানা ট্রাঞ্চের অতল গভীরে । ভালবাসার প্রেরণাগুলিকে রূপদিতে পারো বৈশাখীর উত্তাল যৌবনে । এ দেহের ঘামে ভিজে গেছে জলসুখা গায়ের শুস্কতা । তোমার হৃদয় ভেজানোর প্রেরণা এ বাহুতে চেখে দেখতে পারো ।
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।