
আজকের বিকেলে অবাক নয়নে দেখেছি চেয়ে খোলা প্রান্তর
গতরাতের ঝড়ে গিয়েছে উড়ে জড়াজীর্ণ সব বিরহকাতর
একঝাঁক পানকৌড়ি আপনমনে ঐ আকাশে উড়ছিল
তারা যেন এমনই কোন আততায়ী এক ক্ষণ খুঁজছিল।
উড়ে উড়ে তারা উড়িয়ে দেবে যেন পৃথিবীর সব শোকগুলি
তাই তারা এত প্রাণ চঞ্চল মুক্ত আকাশে ডানা মেলি
সোনার শীষে ছিল দারুন সাজে ধানক্ষেতগুলি
রাজহাসের দল আনন্দে বিহবল করছিল তারা জলকেলি
প্রকৃতি তাই রূপের পসর ধরেছে মেলি
ঢেউ ভেঙে তাই ছুটেছে চলে নৌকাগুলি
জেলেরা তাই মনের সুখে গায় জাল ফেলি
নৌকো মাঝি গান ধরেছে মিষ্টি মধুর সুর মেলি
এমনরূপের চরম সুখের রূপগুলি
আর কোথায় থেকে এমন স্বপ্ন আঁকে প্রাণখুলি
সুজলা সুফলা গ্রাম বাংলার রূপের পসর নেই তুলি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


