somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

মোমের আলোয়

২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কালবৈশাখী

প্রলয়ের আলোয় ভীত সন্ত্রস্ত যেন চারিধার
বাতাসের গর্জনে যেন তান্ডবের হুংকার।
পাগলা হাওয়ায় উত্তাল নদী উত্তাল তার ঢেউ
পথ ঘাট সব মানব শূন্য চলছে না আর কেউ।
বৃক্ষদল মাথা নুয়ে নুয়ে প্রাণভিক্ষা চাইছে
ডাল ভেঙে গিয়ে তীব্র ব্যথায় কষ্টের মাতম তুলছে।
পথের ধূলি নেই পথে আর উড়ছে কেবল উড়ছে
পাখির বাসা ভেঙে তচনচ পখিরা প্রলাপ গাইছে।
নড়বড়ে ঘর ভয়ে জড়োসড় এদিক ওদিক দুলছে
নৌকো মাঝি ঘরের কোনে স্রস্টার নাম জপছে।
আঁধার রাতের আঁধারগুলো ,
বিজলীর চমকে প্রকট হলো
ঝড়ের দাপটে আকাশ নদী উত্তাল যৌবনে নিরবধি
তারই প্রস্তুতি যেন চলছে।
বৃষ্টিগুলো অবশেষে ক্রন্দন জল হয়ে ধরাতে মেশে।
ঝড়ের প্রকোপে ঘরবাড়ি সব কাপছে
বৃষ্টি মাথায় শীতল করে কালবৈশাখী চলছে।
কালবৈশাখীর অভিমানে বরষা হয়ে অশ্রু নামে
সূর্য দগ্ধ পোড়া ভূমে নূপুর পায়ে স্নিগ্ধ শীতল বর্ষা নামে ।
গ্রীষ্মের দাবদাহ প্রশমন করে বহুপ্রতীক্ষার সুশীতল পরশ দানে ।


লোড শেডিং এর কবলে গ্রাম বাংলা

২দিন পর বিদ্যুৎ এল
প্রতিরাতে ছিল ঝড়ের আনাগোনা
ল্যাপটপটা কাজ করেনি
নিত্যদিনের কাজকর্মে লোড শেডিং দিচ্ছে হানা
ঝড়ের বাতাসগুলি ছিল বিজলীর চমকে চমকিত
দিনগুলি ছিল বৃষ্টিমাথা পথ কাদায় কাদায় বিড়ম্বিত।
সেলফোনে ছিল না চার্জ
তাই ছিলনা গ্রামীন নেটওয়ার্ক
সকল প্রকার যোগাযোগ ছিল বন্ধ
জীবনটা ছিল বনবাস যেন একাকিত্বে ঘেরা মন্দ
অখাদ্য খেয়ে খেয়ে
জীনটা ছিল ঘোর হতাশায় বৃষ্টিতে নেয়ে নেয়ে
ঝড়ে ভেঙে গেছে পাখিদের কত বাসা
খড়কুটো খুঁজে খুঁজে পাখিরা ব্যস্ত মেরামতে তা
নতুন উদ্যমে গাইছে তারা টু ট্যাটু ট্যাটু
পাখিরা কলতানে আমাদের মনে প্রেরণা দানে হয়তো ।
এখানে এসে পেয়েছি খুজে গ্রাম বাংলার চিরন্তন রূপ
হাড় ভাঙা খাটুনির পরও বাংলার কৃষক—বঞ্চিত যেন খুব।
এই যে সোনার বাংলা সোনালী ধানের রূপে গড়া
তাতে রবীন্দ্র নজরুল মুগ্ধ নয়নে — জীবনানন্দ আত্নহারা
এ্ই সোনার বাংলার নিখুঁত কারিগর বাংলার কৃষকেরা কবে?
মানবের মাঝে মাথা উঁচু করে যথাযোগ্য মর্যাদা পাবে ।


-----------------
কবিতাগুলো মোমের আলোয় লিখা । এখানে কালে ভদ্রে ইলেকট্রিসিটি আসে ।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৪১
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×